News Flash

  • Home
  • দিনের খবর
  • কিশনগঞ্জে সদর হাসপাতালে উদ্ধার রোগীর ঝুলন্ত দেহ
Image

কিশনগঞ্জে সদর হাসপাতালে উদ্ধার রোগীর ঝুলন্ত দেহ

কিশনগঞ্জ, ২৬ মে (হি.স.) : কিশনগঞ্জ সদর হাসপাতালে উদ্ধার হল এক রোগীর ঝুলন্ত দেহ। শনিবার রাতে দেহটি নজরে আসে হাসপাতালের জনৈক কর্মীর। এদিনই সন্ধ্যায় মৃত এই ব্যক্তিকে জখম অবস্থায় রেল লাইনের পাশ থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এসেছিল রেলপুলিশ। আর সেই রাতেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় রোগীর দেহ। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, আত্মহত্যা করেছে ওই রোগী।

জানা গিয়েছে, মৃত রোগীর নাম তপন সাহা(৩৫)। তিনি অসমের বাসিন্দা। এদিন বিকেলে কিশনগঞ্জ স্টেশনের দক্ষিণ দিকের আউটারে তপনবাবুকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে রেল পুলিশ। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য পুলিশ নিয়ে যায় কিশনগঞ্জ সদর হাসপাতালে। এদিন রাতেই কিশনগঞ্জ হাসপাতালের অক্সিজেনের সিলিন্ডার রাখার ঘরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কিশনগঞ্জ থানার পুলিশ। পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় কিশনগঞ্জ হাসপাতালে। পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে নেমেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মহত্যা করেছেন তপন সাহা। মৃতের সঠিক পরিচয় জানতে পারেনি পুলিশ।

অপর একটি পৃথক ঘটনায় গৌহাটি-চেন্নাইগামী এক্সপ্রেস থেকে উদ্ধার হয়েছে এক যাত্রীর মৃতদেহ। যাত্রীর নাম মহম্মদ এজহিল অরসান। তিনি চেন্নাইয়ের বাসিন্দা। তাঁর দেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে কিশনগঞ্জ হাসপাতালে। পুলিশের তরফে যাত্রীর মৃত্যু সংবাদ দেওয়া হয়েছে পরিবারের লোকেদের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে যাত্রীর।

Releated Posts

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্রে কংগ্রেসের বিক্ষোভ

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে সোমবার মহারাষ্ট্রের সমস্ত জেলা…

ByByNews Desk Sep 28, 2026

জেড-প্লাস নিরাপত্তা ফেরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন…

ByByNews Desk Sep 28, 2026

কলকাতায় দুর্গাপুজোর ক্লাবে হামলা, বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটি বিশিষ্ট দুর্গাপুজো কমিটির ক্লাবে দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top