News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রেললাইন থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

রেললাইন থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৬ মে: ধর্মনগর রেললাইন থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহ উদ্ধারের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়তেই গোটা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রেললাইন চালু হওয়ার পর থেকে আত্মহত্যার সোজা পথ হিসেবে রেললাইনে জীবন  দেওয়ার হার বৃদ্ধি পেয়েছে। রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ধর্মনগর রেললাইনে ৪২/১ পিলারের কাছে অজ্ঞাত পরিচয় এক মৃতদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে মালগাড়ি যাওয়ার সময় মাল গাড়ির নিচে পড়ে আনুমানিক ৫০ বছর  বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।  আরপিএফ মৃতদেহ উদ্ধার করে ধর্মনগর উত্তর জেলা হাসপাতালের মর্গে রেখেছে। সরকারি নিয়ম অনুযায়ী কোন দাবিদার না থাকলে তিনদিন পর এই মৃতদেহের সদগতি করা হবে। মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে আরপিএফ খোঁজাখুঁজি শুরু করেছে।

জানা গেছে স্টেশন ম্যানেজার আরপিএফকে ঘটনাটি অবগত করলে তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেয়।

Releated Posts

১৩০০-র বেশি কণ্ঠে ‘সহস্রকণ্ঠে বন্দে মাতরম’, স্বাধীনতা দিবসে বিশেষ উদ্যোগ এমবিবি কলেজের

আগরতলা, ১৩ আগস্ট: স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে দেশাত্মবোধের আবহে বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করতে চলেছে মহারাজা বীর বিক্রম (এমবিবি)…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

ধর্মনগরে ৮০তম স্বাধীনতা দিবসের চূড়ান্ত মহড়া, কড়া নিরাপত্তায় উত্তর ত্রিপুরা

ধর্মনগর, ১৩ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার ধর্মনগরের বিবিআই ময়দানে সম্পন্ন হলো চূড়ান্ত ফুল ড্রেস প্যারেড…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

ছাউনি নেই, পানীয় জলের সংকট—সোরোমণি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশায় প্রশ্নের মুখে শিশুদের নিরাপত্তা

সোনামুড়া, ১৩ আগস্ট: সোনামুড়া নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সোরোমণি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল পরিকাঠামো নিয়ে ক্ষোভ বাড়ছে…

ByByReshmi Debnath Aug 13, 2026

বিদ্যুৎহীন আড়ালিয়া নামারকুচি জেবি স্কুল, শৌচালয় ও পানীয় জলের সংকটে পড়ুয়ারা

আড়ালিয়া, ১৩ আগস্ট: বিদ্যুৎ সংযোগ নেই, পর্যাপ্ত শৌচালয়ের ব্যবস্থা নেই, পাশাপাশি নিরাপদ পানীয় জলেরও সংকট—একাধিক মৌলিক সমস্যায় জর্জরিত…

ByByReshmi Debnath Aug 13, 2026
Scroll to Top