News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজকোটে গেমিং জোন অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২৮
Image

রাজকোটে গেমিং জোন অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২৮

রাজকোট, ২৬ মে (হি. স.): গুজরাটের রাজকোটে গেমিং জোনে অগ্নিকাণ্ডের ঘটনায় রবিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২৮। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করে মৃতদের পরিবার পিছু ৪ লাখ এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করে।

উল্লেখ্য, শনিবার রাজকোটের গেমিং জ়োনে ভয়াবহ আগুন লাগে। বিকেল থেকে রাতভর চলে আগুন নেভানো ও উদ্ধারকাজ। মারা গেছেন প্রায় ২৮ জন। দমকল কর্তারা মনে করছেন, গেমিং জোনের ভিতরে আরও অনেক মৃতদেহ থাকতে পারে।

পুলিশ এবং দমকলবাহিনী জানিয়েছে, আগুন লাগার সময় গেমিং জোনের ভিতরে অনেকেই ছিলেন। ছিল শিশুরাও। আসলে এই রকম জায়গা ঘেরা হয় এবং কার রেসিং থেকে শুরু করে নানা ধরনের ইনডোর এবং আউটডোর গেমের ব্যবস্থা থাকে। শনিবার ছুটির দিন থাকায় সেখানে মানুষের উপচে পড়া ভিড় ছিল। তারই মধ্যে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা।

Releated Posts

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top