News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের আভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে
Image

ত্রিপুরা ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের আভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে

আগরতলা, ২৫ মে: দুপক্ষের বিরুদ্ধে কেন্দ্র করে ত্রিপুরা ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের আভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করেছে। এক গোষ্ঠে অপর গোষ্ঠীর দিকে অভিযোগের আঙ্গুল তুলছে। 

ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের মধুর ভান্ডার নিয়ে ঝামেলা অব্যাহত। মধুর ভাণ্ডার আত্মসাৎ করার অভিযোগ উঠল অল ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের পদাধিকারিদের। নিজেদের বিরুদ্ধে উঠা অভিযোগের সাফাই দিলেন অল ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের পদাধিকারীরা।

অল ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের দুর্গাবাড়ি স্থিত কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের পদাধিকারীরা বলেন,  ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের ব্যাঙ্কের হিসাব সংগঠনের বর্তমান কমিটির হেপাজতে রয়েছে। ব্যাঙ্কে প্রায় ২৫ লক্ষ টাকার এফ.ডি সার্টিফিকেট রয়েছে। এই টাকা যেন কোন ভাবে নয়ছয় না হয়, তার জন্য পশ্চিম থানায় অভিযোগ জানানো হয়েছে।

 ব্যাঙ্ককেও এই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। অল ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের পদাধিকারীরা পাল্টা অভিযোগ করেন ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের বর্তমান কমিটি জোর পূর্বক ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের অফিস দখল করেছে। এবং অফিস থেকে নথি পত্র সরিয়ে নিয়েছে। এখন দেখার বিষয় আসল রহস্য উদঘাটনে প্রয়োজনীয় কি ব্যবস্থা গৃহীত হয়। 

Releated Posts

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026

মোদির দূরদর্শী নেতৃত্বে বিকশিত ভারত-এর পথে দেশ: রাজীব

আগরতলা, ১০ জুন: ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ৪৩৯৯ দিন নির্বাচিত…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top