News Flash

  • Home
  • খেলা
  • এ ডিভিশন সুপার ফোরে আজ থেকে হার্ভে-চলমান, কসমোপলিটন-পোলস্টার
Image

এ ডিভিশন সুপার ফোরে আজ থেকে হার্ভে-চলমান, কসমোপলিটন-পোলস্টার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রস্তুতি চূড়ান্ত। সর্বশেষ দু দলের মধ্যে খেলা হয়েছিল সন্তোষ মেমোরিয়াল এ ডিভিশন ক্লাব লীগে। ‌ হার্ভে ও চলমান সংঘের ম্যাচ। ১০ দিনের ব্যবধানে আগামীকাল থেকে টি আই টি গ্রাউন্ডে ফের দু দল পরস্পরের মুখোমুখি হতে যাচ্ছে। এবার এ ডিভিশন সুপার ফোরের লড়াই। দুদিনের ম্যাচ। প্রতি দলের জন্য ২ ইনিংসের খেলা। লীগের ম্যাচে কিন্তু হার্ভে বিশেষ করে রোহিত ঘোষের অনবদ্য পারফরম্যান্সে ৪৮ রানের ব্যবধানে চলমান সংঘকে পরাজিত করেছিল। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সুবিধা নিয়ে হার্ভে ৪৪ ওভারে ২১৭ রানে ইনিংস শেষ করলে, জবাবে চলমান সংঘ ১৬৯ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয় ৪২.৪ ওভার খেলে।

এদিকে, আগামীকাল থেকেই এ ডিভিশন সুপার ফোর-এর অপর খেলায় কসমোপলিটন ও পোলস্টার পরস্পরের মুখোমুখি হচ্ছে। ম্যাচটি পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে। ১৪ দিন আগে লীগের ম্যাচে কিন্তু কসমোপলিটন বিশেষ করে শংকর পালের অনবদ্য পারফরম্যান্সে ১২৫ রানের বড় ব্যবধানে পোল ষ্টার ক্লাবকে পরাজিত করেছিল। যদিও বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি ডিএলএস পদ্ধতিতে হিসেব-নিকেশ করতে হয়েছিল। প্রথমে ব্যাটিংয়ের সুবিধা পেয়ে কসমোপলিটন সীমিত ২০ ওভারে ১৯৪ রানে ইনিংস শেষ করলে, জবাবে পোস্টার ১৭.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিল।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top