News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, আটক অভিযুক্ত
Image

১৩ বছরের নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, আটক অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে: প্রকাশ্য দিবালোকে মা হারা ১৩ বছরের নাবালিককে ধর্ষণের চেষ্টা করে অমল পাল নামে মাঝ বয়সী এক ব্যক্তি। অভিযুক্তকে আটক করে উত্তম মধ্যম  দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনগণ। নাবালিকার পরিবারসহ এলাকার মানুষ অভিযুক্তের ফাঁসির দাবি করেন। ঘটনা এয়ারপোর্ট থানার অন্তর্গত গান্ধী গ্রাম এলাকায় শুক্রবার দুপুরে।

ঘটনার বিবরণে জানা যায়, এয়ারপোর্ট থানার অন্তর্গত গান্ধীগ্রাম এলাকায় মা হারা ১৩ বছরের এক নাবালিকাকে বাড়ির নির্জনতার সুযোগে গান্ধী গ্রাম নন্দী বাড়ি এলাকার মাঝ বয়সী অমল পাল নামে এক ব্যক্তি ধর্ষণ করার চেষ্টা করে। কোনো রকম নাবালিকা ছুটে দৌড়ে অন্য বাড়িতে গিয়ে প্রাণ বাঁচায়। প্রায় দেড় বছর হয় নাবালিকার মা প্রয়াত হন এবং বাবা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন।

পরে অভিযুক্ত নন্দী বাড়ি এলাকার এই পাশবিক লালসায় নিমজ্জিত কুলাঙ্গার মনা পালের ছেলে অমল পালকে স্থানীয়রা আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে তুলে দেন। নাবালিকার পিতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযুক্ত অমল পালের ফাঁসি দাবি করেন। পাশাপাশি এলাকার মহিলা থেকে শুরু করে সকল মানুষ অভিযুক্তের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। জানা যায় এই নরপিশাচ অমল পাল বিবাহিত তারই একই বয়সের এক কন্যা সন্তান রয়েছে।  তার এই ঘটনায় গোটা এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।

Releated Posts

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ওয়ার্ক অর্ডার বদলে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ, প্রতিবাদে বিধায়ক-সহ এলাকাবাসী বামুটিয়ায়

আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পারিবারিক অশান্তির জেরে মর্মান্তিক পরিণতি, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু অগ্নিদগ্ধা গৃহবধূর

বিশালগড়, ১৮ জুন : বিশালগড় থানার ধ্বজনগর এলাকায় এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top