News Flash

Image

৮৫ কেজি শুকনো গাজা সহ আটক ২ পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৪ মে: আবারো সোনামুড়া থানার পুলিশের হাতে গাঁজা সহ আটক গাঁজা কারবারি। জানা গেছে বৃহস্পতিবার রাতে সোনামুড়া থানার পুলিশ অন্যান্য দিনের মতো খেদাবাড়ি এলাকায় যানবাহন চেকিং করছিল।

সেই সময় টি আর ০৩ এন ০৪২১ নম্বরের একটি মারুতি গাড়ি আসতেই পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ গাড়িটিকে আটক করে গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে ২৩ প্যাকেটের মোট ৮৫ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করে ।তার সাথে গাঁজা কারবারি তথা গাড়ি চালক জিতেন্দ্র জমাতিয়া এবং তার সহযোগী ফিজু জমাতিয়াতে আটক করে । গাড়ি এবং উদ্ধারকৃত গাঁজা সহ থানায় নিয়ে আসে। পুলিশের পক্ষ থেকে জানা গেছে উদ্ধারকৃত শুকনো গাঁজার বাজার মূল্য আনুমানিক ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা। ধৃতদের বিরুদ্ধে সোনামুড়া থানার পুলিশ এন ডি পি এস মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।

Releated Posts

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ওয়ার্ক অর্ডার বদলে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ, প্রতিবাদে বিধায়ক-সহ এলাকাবাসী বামুটিয়ায়

আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top