News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আবারো আটক তিন মহিলা ও যুবক মিলিয়ে আটক চার বাংলাদেশী
Image

আবারো আটক তিন মহিলা ও যুবক মিলিয়ে আটক চার বাংলাদেশী

আগরতলা, ২৪ মে : আবারো অবৈধ অনুপ্রবেশের দায়ে আগরতলা রেলস্টেশন থেকে তিনজন বাংলাদেশী মহিলা ও এক যুবককে আটক করেছে জিআরপি। তাঁদের কাছ থেকে বৈধ নথিপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন জিআরপি থানার ওসি তাপস দাস।

আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে প্রতিনিয়ত বহিঃরাজ্যে আদান প্রদান হচ্ছে গাঁজা সহ বিভিন্ন নেশা সামগ্রী। তেমনি অবৈধভাবে বাংলাদেশি নাগরিকরা বহিঃরাজ্যে পারাপারের জন্য আগরতলা রেলস্টেশনকে ব্যবহার করে থাকে। যা রাজ্য সহ দেশের নিরাপত্তা ব্যবস্থার পক্ষে খুবই বিপদজনক। গতকাল সন্ধ্যায় এমনই ঘটনায় রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারো প্রশ্ন উঠেছে। বিএসএফের কড়া নজরদারি ফাঁকি দিয়ে সীমান্ত ডিঙিয়ে অনুপ্রবেশ গভীর উদ্বেগের বলে জনসাধারণের চর্চায় উঠে এসেছে।।

এদিন জিআরপি থানার ওসি তাপস দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে আগরতলা রেলস্টেশন থেকে কিছু বাংলাদেশী নাগরিক বহিঃরাজ্যের উদ্দ্যেশে রওয়না দেবেন। সে খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশনে সাদা পোশাকে পুলিশ উৎ পেতে বসে থাকে। তারপর রেলস্টেশনে তিনজন মহিলা এবং একজন পুরুষ তারা রেলস্টেশন চত্বরে ঘোরাঘুরি করতে দেখে রেল পুলিশের সন্দেহ হয়। প্রথমে তাদের গন্তব্য কোথায় জিজ্ঞেস করা হলে সকলেরই বয়ানে অসংলগ্নতা পাওয়া যায়। তখনই তাদেরকে আটক করে জিআরপি থানায় নিয়ে গিয়েছে। পুলিশী জিজ্ঞাসাবাদে তাঁরা বাংলাদেশী বলে স্বীকার করে। তাদের কারো কাছে বৈধ কাগজ নেই।

তিনি আরো জানিয়েছেন, ধৃতরা হলেন, সুখলাল দেবনাথ, রোজিনা বেগম,রুমা আক্তার এবং কাকলি বেগম। তাদের বিরোধে আগরতলা জিআরপি থানায় একটি মামলা নেওয়া হয়েছে।

Releated Posts

রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার উপর গুরুত্ব মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৪ জুন: গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Jun 24, 2026

সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার দাবি সুদীপ রায় বর্মনের

আগরতলা, ২৪ জুন: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে রোগী দেখার উপর…

ByByReshmi Debnath Jun 24, 2026

জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, অল্পেতে রক্ষা পেলেন যাত্রীরা

আগরতলা, ২৪ জুন : আজ সকালে দক্ষিণ ত্রিপুরা জেলার বীরেন্দ্রনগর বাজার সংলগ্ন জাতীয় সড়কে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার…

ByByTaniya Chakraborty Jun 24, 2026

রাজ্য সরকারের আশ্বাসে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে জনজীবন

আগরতলা, ২৪ জুন : নাটকীয় অবরোধ প্রত্যাহার করল আত্মসমর্পণকারী বৈরীরা। সাত দফা দাবিতে জয়েন্ট অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটি (জেএআরসি)…

ByByTaniya Chakraborty Jun 24, 2026
Scroll to Top