News Flash

  • Home
  • খেলা
  • হার্ভে, কসমোপলিটন, পোলস্টার, চলমানের মধ্যে এ ডিভিশন সুপার ফোর ক্রিকেট শুরু ২৫ মে
Image

হার্ভে, কসমোপলিটন, পোলস্টার, চলমানের মধ্যে এ ডিভিশন সুপার ফোর ক্রিকেট শুরু ২৫ মে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। এ-ডিভিশন সুপার ফোর ক্রিকেট টুর্নামেন্টের ক্রীড়া সূচি ঘোষিত। সন্তোষ মেমোরিয়াল এ ডিভিশন ক্লাব লীগ ক্রিকেট থেকে সুপার ফোরে উন্নীত চারটি দল হলো যথাক্রমে হার্ভে ক্লাব, কসমোপলিটন ক্লাব, চলমান সংঘ ও পোলস্টার ক্লাব। ক্রীড়া সূচি অনুযায়ী সুপার ফোরের ম্যাচ মানে দুদিনের খেলা। প্রতিদিন ৯০ ওভারের ম্যাচ। ২৫ ও ২৬ মে টি আই টি গ্রাউন্ডে হার্ভে খেলবে চলমান সংঘের বিরুদ্ধে। একই সময়ে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে কসমোপলিটন ও পোলস্টার পরস্পরের মুখোমুখি হবে। ২৮ ও ২৯ মে টিআইটি গ্রাউন্ডে হার্ভে খেলবে পোলস্টারের বিরুদ্ধে। পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে কসমোপলিটন ও চলমান সংঘ পরস্পরের মুখোমুখি হবে। ৩১ মে ও ১ জুন এমবিবি স্টেডিয়ামে হার্ভে ও কসমোপলিটন পরস্পরের বিরুদ্ধে খেলবে। টিআইটি গ্রাউন্ডে পোলস্টার খেলবে চলমান সংঘের বিরুদ্ধে।

Releated Posts

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top