News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লির ৭টি আসনেই জিতবে বিজেপি: পীযূষ গোয়েল
Image

দিল্লির ৭টি আসনেই জিতবে বিজেপি: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৩ মে (হি. স.): আগামী শনিবার ষষ্ঠ দফায় দিল্লির ৭ লোকসভা আসনেই ভোট। সেখানে প্রচারের শেষ পর্যায়ে এসে দিল্লিতে কয়টি আসন পাবে বিজেপি, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল।

বৃহস্পতিবার পীযূষ গোয়েল বলেন, দিল্লিতে আমরা ৭ টি আসনেই জিতব। ইন্ডি জোট সম্পূর্ণভাবে ব্যর্থ, তাদের কোন নেতাই নেই। আমরা যে প্রবণতা দেখছি এবং প্রধানমন্ত্রী মোদীকে মানুষ যেভাবে আশীর্বাদ করছেন, এনডিএ জোট নিশ্চিতভাবেই ৪০০-র বেশি পাবে।

এর পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, তিনি প্রচারের জন্য জামিনে রয়েছেন, তাঁর বিরুদ্ধে এখনও অভিযোগ রয়েছে। আমি বিশ্বাস করি তিনি যে দুর্নীতি করেছেন তার জন্য তিনি কঠোর শাস্তি পাবেন। কেজরিওয়াল যত বেশি নির্বাচনী প্রচার করবেন, আদতে সেটায় বিজেপির উপকার হবে বলেও জানান পীযূষ গোয়েল।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top