News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে ভোট প্রচারে ভজনলাল, রাজধানীর সব আসনে জয় নিয়ে আত্মবিশ্বাসী রাজস্থানের মুখ্যমন্ত্রী
Image

দিল্লিতে ভোট প্রচারে ভজনলাল, রাজধানীর সব আসনে জয় নিয়ে আত্মবিশ্বাসী রাজস্থানের মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ২৩ মে (হি.স.): রাজধানী দিল্লিতে জোরকদমে চলছে নির্বাচনী প্রচার। হেভিওয়েটদের প্রচারে সরগরম জাতীয় রাজধানী। দিল্লিতে ষষ্ঠ দফায় আগামী ২৫ মে সবকটি আসনে ভোট। তার আগে বৃহস্পতিবার উত্তর-পশ্চিম দিল্লি সংসদীয় আসনের বিজেপি প্রার্থী যোগেন্দ্র চান্দোলিয়ার সমর্থনে রোড শো করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।

এই রোড শো থেকেই রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা বলেছেন, “আপনারা দেখতেই পাচ্ছেন, দিল্লির মানুষ ৪৪-৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাস্তায় নেমেছে, আমি বলতে পারি, বিজেপি দিল্লির ৭টি আসন বিশাল ব্যবধানে জিতবে। প্রধানমন্ত্রী মোদীর ওপর আস্থা রয়েছে সারা দেশের, সে যা বলে তাই করে। ৪ জুন ৪০০ পার।’ ভজনলাল শর্মা আরও বলেছেন, “কংগ্রেস দুর্নীতি ও তোষণে নিমজ্জিত। তাঁরা পারিবারিক রাজনীতিতে লিপ্ত এবং একটি পরিবার ছাড়া আর কিছুই দেখে না।”

Releated Posts

গোয়ায় এসআইআর বিতর্ক: বাদ পড়া ৯৭ ভোটারের মধ্যে ৮৮ জন ফর্ম ৬ জমা দিয়েছেন, তিনজনের পর্তুগিজ পাসপোর্ট: সিইও

পানাজি, ১ অক্টোবর (আইএএনএস): গোয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ৯৭ জনের মধ্যে ৮৮ জন ভোটার তালিকায়…

ByByNews Desk Oct 1, 2026

কান্নুরে কেরলের মন্ত্রী জানীশের গাড়িতে হামলার অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কান্নুর, ১ অক্টোবর (আইএএনএস): কেরলের ক্রীড়ামন্ত্রী ও. জে. জানীশের সরকারি গাড়িতে বৃহস্পতিবার কান্নুর জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও…

ByByNews Desk Oct 1, 2026

ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ, মুখোশধারী অভিযুক্তের খোঁজ

ভুবনেশ্বর, ১ অক্টোবর (আইএএনএস): ওড়িশার ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে ২৬ বছর বয়সি এক মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক…

ByByNews Desk Oct 1, 2026

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top