News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘১ হাজার কোটি টাকা দিতে হবে, জনগণকে দিয়ে দেব’, ফের বিজেপি-কে হুঁঁশিয়ারি মমতার
Image

‘১ হাজার কোটি টাকা দিতে হবে, জনগণকে দিয়ে দেব’, ফের বিজেপি-কে হুঁঁশিয়ারি মমতার

উত্তর ২৪ পরগনা, ২২ মে (হি. স.): বিজ্ঞাপন নিয়ে ফের বিজেপির বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ফের দিলেন মানহানির মামলা করার হুঁশিয়ারি। আর যদি অভিযোগ প্রমাণ করতে না পারে তবে ১০০০ কোটি টাকা আদায় করে তা জনগণের মধ্যে বিলিয়ে দেওয়ার কথাও বলতে শোনা গেল তাঁকে।

বুধবার খড়দায় সৌগত রায়ের সমর্থনে সভা করতে এসে জনতার উদ্দেশে মমতা বলেন, ‘দেখলেন সংবাদমাধ্যমে কী ধরনের বিজ্ঞাপন দেওয়া হল! আদালতের রায় বলে দিয়েছে, এর থেকে নিম্নমানের আর কিছু হতে পারে না। এটা অন্যায়, এই ধরনের বিজ্ঞাপন করা যাবে না।”

মমতা বলেন, “যারা এসব বিজ্ঞাপন করেছে, তাদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে মানহানির মামলা করব। আমি ১ পয়সাও কারও খেয়েছি, তা তথ্য দিয়ে প্রমাণ করতে হবে। আর প্রমাণ করতে না পারলে আমাকে ১ হাজার কোটি টাকা দিতে হবে। আমি জনগণকে দিয়ে দেব। রায় আমি পেয়ে গিয়েছি। এবার খেলাটা আমার হবে।’’

প্রসঙ্গত, কিছুদিন আগেও এই বিষয়ে সরব হন তৃণমূল নেত্রী। কয়েকদিন আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এক সভায় অংশ নিয়ে মমতা বলেন, ‘রোজ বলছে তৃণমূল চুরি করেছে, কোথায় চুরি করেছে? কার পকেটে চুরি করেছে? চুরি করেছে তার প্রমাণ কোথায়? আমি মানহানির মামলা নিয়ে আদালতে যাচ্ছি। রোজ উলটোপালটা বলা! এবার আমি নিজে মামলা করছি। আমি আর ছাড়ার পাত্রী নই, ভালো করে ধরব।’ আর এদিন খড়দার সভা থেকে এই বিষয়ে আরও বড় মন্তব্য করলেন তিনি।

Releated Posts

টিআরই-৪ নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে বিহারের পড়ুয়াদের মিছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): বিপিএসসি টিআরই-৪ নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এবং সরকারি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতার দাবিতে মঙ্গলবার বিহারের পটনায়…

ByByNews Desk Aug 25, 2026

শ্রীশৈলমের বিশ্রামাগারে পরিবারের পাঁচ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার

অমরাবতী, ২৫ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের তীর্থশহর শ্রীশৈলমে একটি বিশ্রামাগারের ঘর থেকে একই পরিবারের পাঁচ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার…

ByByNews Desk Aug 25, 2026

মহারাষ্ট্রের পালঘরে আশ্রম স্কুলের ৭ বছরের ছাত্রের মৃত্যু, হাসপাতালে ২৬

পালঘর, ২৫ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের পালঘর জেলার একটি আবাসিক আশ্রম স্কুলের সাত বছরের এক ছাত্রের মৃত্যু হয়েছে। উচ্চ…

ByByNews Desk Aug 25, 2026

পুলওয়ামায় দুই জঙ্গি সহযোগী গ্রেপ্তার, উদ্ধার পিস্তল-গুলি ও গ্রেনেড

শ্রীনগর, ২৫ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় দুই জঙ্গি সহযোগীকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। তাদের কাছ…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top