News Flash

  • Home
  • দেশ
  • সপা কেবলমাত্র উত্তর প্রদেশকে বদনামই করেছে, ঘর থেকে বেরোতে পারতেন না বোন-মেয়েরা : নরেন্দ্র মোদী
Image

সপা কেবলমাত্র উত্তর প্রদেশকে বদনামই করেছে, ঘর থেকে বেরোতে পারতেন না বোন-মেয়েরা : নরেন্দ্র মোদী

বাস্তি, ২২ মে (হি.স.): সমাজবাদী পার্টির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার উত্তর প্রদেশের বাস্তির নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “সপা কেবলমাত্র উত্তর প্রদেশের বদনামই করেছে। আমাদের বোন-মেয়েদের ঘর থেকে বের হওয়া কঠিন ছিল। মানুষ জমি কিনতে ভয় পেত, জমি কিনলেই কেউ দখল করে নেবে। গুন্ডা-মাফিয়ারা সপা-র অতিথি, দাঙ্গাবাজরা বিশেষ প্রটোকল পেট, সন্ত্রাসীদের জেল থেকে ছাড়ার নির্দেশ জারি হত। এবারের নির্বাচনে এমন কোনো ভুল করা চলবে না, যা এই সমস্ত মানুষজনের মনোবল বাড়িয়ে তোলে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “কংগ্রেসের শেহজাদা তো রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের রায় পাল্টে দিতে চায়। তাঁরা রাম মন্দিরে বাবরি তালা বসানোর স্বপ্ন দেখছে। তাঁরা আবারও রামলালাকে তাঁবুতে পাঠাতে চায়।” মোদী আরও বলেছেন, “সপা-কংগ্রেসের প্রাপ্ত ভোট অর্থহীন। এখানে কোনও ভোটার নিজের ভোট নষ্ট করতে চায় না।আপনারা যাকে সরকার গঠন করতে দিতে চান, আপনার ভোট তাঁর কাছে যাওয়া উচিত, যিনি সরকার গঠনের নিশ্চয়তা দিয়েছেন।”

Releated Posts

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026

স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি, তিন সন্তানকে পণবন্দি; আজমগড়ে পুলিশের গুলিতে অভিযুক্তের

মৃত্যুআজমগড়, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের আজমগড়ে স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি করে তিন সন্তানকে একটি ঘরে পণবন্দি করে…

ByByNews Desk Sep 23, 2026

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top