News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জমি বিবাদের জেরে  রক্তাক্ত ৪, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন
Image

জমি বিবাদের জেরে  রক্তাক্ত ৪, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে: রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন একই পরিবারের ৪ জন। জমি সংক্রান্ত বিষয় নিয়ে দায়ের আঘাতে গুরুতর আহত এক পরিবারের চার জন। তাদের গুরুতর অবস্থায় বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতাল থেকে ধলাই জেলার কুলাই হাসপাতালে রেফার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১১টা নাগাদ কমলপুর থানার বালিগাঁও পঞ্চায়েতের ভর পাড়া গ্রামে। আহতরা হলেন,রাম রতন ফার্সি (৫৯) তার স্ত্রী সুমতি ফার্সি (৪৫) রাম যতন ফার্সি (৫৭) ও লাক্সমনিয়া ফার্সি (৬৬)। এই ঘটনায় কমলপুরের বালিগাঁও গ্রামে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

খবর নিয়ে জানা যায়, সোমবার সকাল ১১টা নাগাদ কমলপুর থানার বালিগাঁও পঞ্চায়েতের ভর পাড়া গ্রামে নিজের টিলা ভূমির মালিক রাম রতন ফার্সি, তার স্ত্রী সুমতি ফার্সি, ছোট ভাই রাম যতন ফার্সি, লক্সমিনিয়া ফার্সি বেড়া দিতে গেলে গ্রামের হরি মোহন ঘাসি ও তার ছেলে লক্ষন ঘাসি সহ পরিবারের সদস্যরা মিলে দা,লাঠি দিয়ে আক্রমন করে।

তাদের দায়ের কোপে রাম রতন ফার্সি, তার স্ত্রী সুমতি ফার্সি, রাম যতন ফার্সি ও লক্সমনিয়া ফার্সি গুরুতর আহত হন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক লক্সমনিয়া ফার্সিকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে বাকি তিনজনকে ধলাই জেলার কুলাই হাসপাতালে রেফার করে দেন। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top