News Flash

  • Home
  • দেশ
  • ৪ জুনের পর দূরবীন দিয়েও কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না : অমিত শাহ
Image

৪ জুনের পর দূরবীন দিয়েও কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না : অমিত শাহ

হিসার, ২০ মে (হি.স.) : আগামী ৪ জুনের পর দূরবীন দিয়েও কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না। সোমবার কংগ্রেসকে কটাক্ষ করে এই মন্তব্য করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন হরিয়ানার হিসারের নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেছেন, “কংগ্রেসের শেহজাদা রাহুল বাবা ভারত জোড়ো যাত্রার মধ্য দিয়ে ২০২৪ সালের নির্বাচন শুরু করেছিলেন। আমি আপনাদের বলছি, ৪ জুনের পরে রাহুল বাবাকে কংগ্রেসকে খোঁজো যাত্রা করতে হবে। দূরবীন দিয়েও কংগ্রেসকে দেখা যাবে না। ২০২৪ সালের নির্বাচনে, সিরসা থেকে সোনিপত, পাঁচকুলা থেকে পালওয়াল সব জায়গায় মোদীজির উন্নয়নের পদ্ম ফুটতে চলেছে।”

অমিত শাহ জোর দিয়ে বলেছেন, “এবারের নির্বাচনে দু’টি শিবির রয়েছে। একটি শিবিরে কংগ্রেস দল রয়েছে, যারা ১২ লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি এবং দুর্নীতি করেছে। অন্য শিবিরে আমাদের নেতা নরেন্দ্র মোদীজি রয়েছেন, যিনি ২৩ বছর মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও ২৫ পয়সারও অভিযোগ নেই।”

Releated Posts

সীমান্তের কাছে এসএসবি-এর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে গত দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র…

ByByNews Desk Sep 12, 2026

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top