News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তুলাশিখর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যমজ শিশুর স্বাভাবিক প্রসব
Image

তুলাশিখর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যমজ শিশুর স্বাভাবিক প্রসব

আগরতলা, ২০ মে : খোয়াই জেলার তুলাশিখর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গতকাল যমজ শিশুর স্বাভাবিক প্রসব হয়েছে। তুলাশিখর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন বাদলাবাড়ি আয়ুষ্মান আরোগ্য মন্দির এলাকার তুইবাগলাই পাড়ার বাসিন্দা রাজকিশোর দেববর্মার স্ত্রী বীণারাণী দেববর্মা (২৬) প্রসব বেদনায় কাতর হয়ে পড়লে গতকাল এলাকার আশাকর্মী সুলেখা দেববর্মা বীণারাণী দেববর্মাকে তুলাশিখর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকের তত্ত্বাবধানে বীণারাণী দেববর্মাকে ভর্তি করা হয়। স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডাঃ রিনি দেববর্মা প্রসূতি মায়ের পরীক্ষা করে দেখতে পান জরায়ুর ভেতরে দুটি শিশুই উল্টোভাবে রয়েছে। এদিকে প্রসূতি মায়ের শরীরের হিমোগ্লোবিনের পরিমাণও কম ছিল। তখন সামান্য ঝুঁকি থাকা সত্বেও এই স্বাস্থ্যকেন্দ্রেই তড়িঘড়ি স্বাভাবিক প্রসব করানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডাঃ রিনি দেববর্মা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে নিয়ে পরপর দুটি ফুটফুটে কন্যা সন্তানের স্বাভাবিক প্রসব করান। দ্বিতীয় শিশুটির প্রসব সামান্য ঝুঁকিপূর্ণ থাকলেও চিকিৎসক দ্বিতীয় কন্যা সন্তানটির স্বাভাবিক প্রসব করাতে সক্ষম হন। দুটি কন্যা সন্তানের ওজন ছিল ২.৪ কেজি করে। বর্তমানে মা ও দুটি শিশুই সম্পূর্ণ সুস্থ রয়েছে। প্রসবের পর স্বাস্থ্যকেন্দ্র থেকে মা ও শিশুকে বিনামূল্যে সুরক্ষা কিট প্রদান করা হয়। এই ঝুঁকিপূর্ণ সফল স্বাভাবিক প্রসবে ডাঃ রিনি দেববর্মাকে সহায়তা করেন স্বাস্থ্যকেন্দ্রের নার্সিং অফিসার বিমলা দেববর্মা। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top