News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী রতনলাল নাথের  মন্তব্যে তীব্র নিন্দা প্রকাশ করলো আগরতলা প্রেসক্লাব, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী রতনলাল নাথের  মন্তব্যে তীব্র নিন্দা প্রকাশ করলো আগরতলা প্রেসক্লাব, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে: শাসক বিজেপি দলের আমন্ত্রণে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের দ্বারা অসম্মানজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সাংবাদিক এবং চিত্র সাংবাদিকেরা। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজের সাংবাদিক মহল প্রতিবাদ জানিয়েছে।

এবারে এই  ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে আগরতলা প্রেসক্লাব। ক্লাবের তরফে বিবৃতিতে উল্লেখ করা হয়, শাসক বিজেপি – র আমন্ত্রণে তাদের রাজনৈতিক কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে অপ্রত্যাশিত ভাবে অত্যন্ত অসম্মান জনক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা। রাজ্যমন্ত্রি সভার সদস্য বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ  কুৎসিত বিকৃত ভঙ্গিতে সাংবাদিকদের হেয় করার চেষ্টা করেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, সাংবাদিকদের ‘খাইয়া দাইয়া কাম নাই “-। একজন মন্ত্রীর এই ধরনের আচরণের তীব্র নিন্দা জানিয়েছে আগরতলা প্রেসক্লাব। 

এছাড়াও ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন জানায়, মন্ত্রীর এহেন আচরণে সদস্যরা স্তম্ভিত ও ব্যথিত। একজন দায়িত্বশীল ব্যক্তির এ ধরনের উক্তিতে তীব্র প্রতিবাদ জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সদস্যরা।

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top