News Flash

  • Home
  • দিনের খবর
  • এখন দেশের ২৫ কোটি মানুষ দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছেন : জে পি নাড্ডা
Image

এখন দেশের ২৫ কোটি মানুষ দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছেন : জে পি নাড্ডা

চম্বা, ১৮ মে (হি.স.) : “মোদীজি প্রতি মাসে ৮০ কোটি মানুষের কাছে ৫ কেজি গম অথবা চাল এবং এক কেজি ডাল পৌঁছে দিচ্ছেন। এখন দেশের ২৫ কোটি মানুষ দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছেন।” শনিবার হিমাচল প্রদেশের চম্বার জনসভায় এই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তিনি বলেছেন, “মোদিজি জাত-ধর্মের ভিত্তিতে কাউকে বিভক্ত করেননি, তিনি শুধুমাত্র একটি মন্ত্র নিয়ে কাজ করেছেন- সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। মোদীজির নীতি ও কর্মসূচীগুলি দরিদ্র, দলিত, শোষিত, বঞ্চিত, নিপীড়িত, যুবক ও মহিলাদের ক্ষমতায়ন করতে কাজ করেছে।”

জে পি নাড্ডা আরও বলেছেন, “তৎকালীন অসহায় সরকার কাশ্মীর থেকে সন্ত্রাসীদের নেতাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে আলোচনার জন্য বিরিয়ানি খাওয়াত। কিন্তু এখন মোদীজির শক্তিশালী সরকারের অধীনে, কাশ্মীর থেকে ৩৭০ ধারা উৎখাত করে দেওয়া হয়েছে এবং দেশে এক চিহ্ন, এক আইন, একটি প্রধান তৈরি করা হয়েছে।”

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top