News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরাকে ম্যালেরিয়া মুক্ত করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের  নানা প্রকল্প গ্রহণ
Image

ত্রিপুরাকে ম্যালেরিয়া মুক্ত করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের  নানা প্রকল্প গ্রহণ

আগরতলা, ১৮ মে : উত্তর পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরা ম্যালেরিয়া প্রবণ রাজ্য হিসেবে চিহ্নিত। ত্রিপুরাকে ম্যালেরিয়া মুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নানা প্রকল্প গ্রহণ করে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। এরই অঙ্গ হিসেবে হেজামারা এলাকায় বিনামূল্যে জনগণের মধ্যে মশারি বিতরণ এবং এলাকার জনগণের মধ্যে ম্যালেরিয়া রয়েছে কিনা তা  পরীক্ষা করা হয়। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন দপ্তরের সচিব কিরণ গীত্যে।

উল্লেখ্য, প্রতিবছর ওই রাজ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে প্রাণহানীর ঘটনা ঘটছে এবং বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে রাজ্যের পাহাড়ি এলাকাগুলিতে ম্যালেরিয়ার প্রবণতা বেশি। রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীরাও ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছেন। তাতে নিরাপত্তা বাহিনীর জোয়ানদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। সেই লক্ষ্যকে সামনে রেখেই সর্বত্র ম্যালেরিয়া প্রতিরোধ করতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে সারা বছরব্যাপী কাজ হচ্ছে।

বিশেষভাবে জনসচেতনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। ম্যালেরিয়া প্রবন এলাকার মানুষজন যাতে মশারি টাঙিয়ে রাত্রি যাপন করেন সেই জন্যও সচেতন করা হচ্ছে। এমনকি সরকারি উদ্যোগে বিনামূল্যে মশারী বিতরণ করা হচ্ছে। এদিকে রাজ্যকে ম্যালেরিয়া মুক্ত রাজ্য হিসেবে গড়ার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

২০২৭ এর মধ্যে ম্যালেরিয়া মুক্ত ত্রিপুরা রাজ্য গড়ার অঙ্গিকারকে সামনে রেখে হেজামারা এলাকায় বিনামূল্যে জনগণের মধ্যে মশারি বিতরণ এবং এলাকার জনগণের মধ্যে ম্যালেরিয়া রয়েছে কিনা তা  পরীক্ষা করা হয়।  রাজ্য সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব কিরন গীত্যে সহ ন্যাশনাল হেলথ মিশনের অধিকর্তা বিনয় ভূষণ দাস সহ দপ্তরের আধিকারিকগণ।

Releated Posts

বিজেপি-বিরোধী ভোট বিভাজনের লক্ষ্যে জোটের খেলা: আশিস কুমার সাহার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক সমঝোতা নিয়ে মথা সুপ্রিমোর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনোনয়ন জমায় বাধার অভিযোগ, পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তুলে পশ্চিম জেলার…

ByByReshmi Debnath Sep 7, 2026

ফের নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের আন্দোলন, টিআরবিটিতে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০টি বেসরকারি বিএড কলেজকে ঘিরে বিতর্কের আবহের মধ্যেই ত্রিপুরায় নিয়োগের দাবিতে সরব হলেন ২০২৪…

ByByReshmi Debnath Sep 7, 2026

জিবি হাসপাতালে রোগীদের ভোগান্তি, হুইলচেয়ার-ট্রলির অভাবে দুর্ভোগের অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের প্রধান চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে রোগীদের পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top