News Flash

Image

কুখ্যাত গাঁজা ব্যবসায়ী পুলিশের জালে

আগরতলা, ১৮ মে : গোপন সূত্রের ভিত্তিতে এক বাড়িতে অভিযান চালিয়ে ৩৩ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে মেলাঘর থানার পুলিশ।

জানা গিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে মেলাঘর বানিয়াছড়া ঝরঝরিয়ার বিখ্যাত গাঁজা ব্যবসায়ী সঞ্জয় বিশ্বাসের বাড়িতে প্রচুর পরিমাণ গাঁজা মজুত রয়েছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে সঞ্জয় বিশ্বাসের বাড়ি থেকে ৩৩ কেজি শুঁকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।

Releated Posts

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top