News Flash

  • Home
  • প্রধান খবর
  • অধীর সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, মমতা ইন্ডি জোটে আছেন : মল্লিকার্জুন খাড়গে
Image

অধীর সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, মমতা ইন্ডি জোটে আছেন : মল্লিকার্জুন খাড়গে

মুম্বই, ১৮ মে (হি.স.): মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটেই আছেন, আশাবাদী কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। একইসঙ্গে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সম্পর্কে খাড়গে বলেছেন, “অধীর সিদ্ধান্ত নেওয়ার কেউ নন।” তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ইন্ডি জোটে তাঁর অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন। মমতা বলেছিলেন, “কেন্দ্রে সরকার গঠনের জন্য বাইরে থেকে ইন্ডি জোটকে সমর্থন করবেন”।

এ বিষয়ে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, “আমি তাঁকে বিশ্বাস করি না। তিনি জোট ছেড়ে পালিয়ে যান। তিনি বিজেপির দিকেও যেতে পারেনা।” এ বিষয়ে শনিবার মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “মমতা জি, প্রথমে তিনি বলেছিলেন তাঁরা বাইরে থেকে সমর্থন করবে। সম্প্রতি তিনি বলেছেন, ইন্ডি সরকার গঠিত হলে তিনি সরকারে যোগ দেবেন, তাই স্বাভাবিকভাবেই, তিনি জোটের সঙ্গে আছেন। অধীর রঞ্জন চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, আমরাই সিদ্ধান্ত নিই, এটা কংগ্রেস পার্টি, হাইকমান্ড, তাই আমরা যে সিদ্ধান্ত নেব তা সঠিক হবে।”

Releated Posts

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top