News Flash

  • Home
  • ত্রিপুরা
  • (আপডেট) সিএএ সম্পর্কে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে, সেই দিকেই যাবে রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী
Image

(আপডেট) সিএএ সম্পর্কে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে, সেই দিকেই যাবে রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে: সিএএ সম্পর্কে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে, সেই দিকেই যাবে রাজ্য সরকার। সিএএ বাস্তবায়নের প্রসঙ্গে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তিনি বলেন, কেন্দ্র সরকার এই বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহন করবে সে পথেই অগ্রসর হবে রাজ্য সরকারও। এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী জানান, লোকসভা নির্বাচনের পরেই শুরু হতে পারে ভারত – বাংলাদেশের আগরতলা – আখাউড়া রুটে রেল চলাচল। রাজ্যের বর্তমান বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন বিদ্যালয়গুলির  খারাপ ফলাফলের বিষয়টিও যথেষ্ট গুরুত্বসহকারে দেখছেন বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই তিনি এই বিষয়ে বিভিন্ন তথ্য জোগাড় করেছেন। খুব তাড়াতাড়ি দপ্তরের আধিকারিকদের নিয়ে তিনি বৈঠকে বসবেন এবং কোথায় দুর্বলতা রয়েছে তা খতিয়ে দেখে সঠিক ব্যবস্থা গ্রহন করবেন।

এদিন  রামনগরস্থিত রিয়াদুল জান্নাহ জামে মসজিদ কমিটি আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন  মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। এদিন মুসলিম ধর্মাবলম্বী যুবকদের এই রক্তদান শিবিরে উৎসাহের সঙ্গে রক্তদান করতে দেখা যায়। রিয়াদুল জান্নাহ জামে মসজিদের উদ্দ্যোগে জাতি ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলের জন্য এই স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়।

এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মেয়র দীপক মজুমদার , বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব মোহাম্মদ রেজাউল হক সহ অন্যান্যরা।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, রক্তদান বুঝিয়ে দেয় ধর্ম আলাদা হতে পারে কিন্তু সকল মানুষই এক । রক্তদান হচ্ছে সর্বদানের মধ্যে মহৎ দান ।প্রতিটি ক্লাবকে রক্ত দাতাদের ব্লাড গ্রুপ অনুযায়ী লিস্ট তৈরি করতে অনুরোধ করেন তিনি।

তিনি আরও বলেন, রাজ্য সরকার শান্তি সম্প্রীতি বহাল রাখার চেষ্টা করে চলেছে প্রতিনিয়ত। রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় আছে বলেই বিভিন্ন বাণিজ্যিক সংস্থা যথা টাটা গ্রুপের মত সংস্থা রাজ্যে বিনিয়োগ করতে আসছে। সব মিলিয়ে ত্রিপুরার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল।

Releated Posts

নিট দুর্নীতি ইস্যুতে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সার্কিট হাউসে ছাত্র-ছাত্রীদের উল্লাস

আগরতলা, ২৫ জুলাই: নিট পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে ঘিরে দেশজুড়ে চলা ছাত্র আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

খার্চি পূজা উপলক্ষে ২৯ বছর ধরে কুমার পূজার আয়োজন শান্তি কালী সেবাশ্রমের

আগরতলা, ২৫ জুলাই: ত্রিপুরার ঐতিহ্যবাহী সাত দিনব্যাপী খার্চি পূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও কুমার পূজার আয়োজন করল…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

চাম্পকনগরে এনএইচ০৮-এ আট ঘণ্টার যানজট, বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ যাত্রীদের

চাম্পকনগর: অসম-আগরতলা জাতীয় সড়ক-এর নির্মাণাধীন অংশের বেহাল দশার কারণে শনিবার চাম্পকনগরের জামপুই চৌমুহনী এলাকায় চরম যানজটের সৃষ্টি হয়।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নীট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিলোনিয়ায় কংগ্রেসের বিক্ষোভ, মোদি-অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৫ জুলাই:সর্বভারতীয় নীট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলো কংগ্রেস। শনিবার বিলোনিয়া…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top