News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাংলাকে মুসলিম রাজ্যে পরিণত করতে চান মমতা বন্দ্যোপাধ্যায় : গিরিরাজ সিং
Image

বাংলাকে মুসলিম রাজ্যে পরিণত করতে চান মমতা বন্দ্যোপাধ্যায় : গিরিরাজ সিং

বেগুসরাই, ১৫ মে (হি.স.): তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। বুধবার গিরিরাজ সিং অভিযোগ করেছেন, বাংলাকে একটি মুসলিম রাজ্যে পরিণত করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ সিং বলেছেন, “গত নির্বাচনে তাঁর মন্ত্রী সাংবাদিকদের দেখিয়েছিলেন, ‘মিনি-পাকিস্তান’, যার অর্থ তিনি পশ্চিমবঙ্গকে ‘ভারতের পাকিস্তান’ বানাতে চান। যখন আমাদের সরকার গঠিত হবে, এনআরসি, সিএএ, ইউসিসি এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যকর করা হবে এবং ‘কিম জং’-এর মতো তাঁর একনায়কত্বের অবসান হবে।”

রাহুল গান্ধী ও লালুপ্রসাদ যাদবকে আক্রমণ করে গিরিরাজ সিং বলেছেন, “রাহুল গান্ধী ও লালু যাদব যারা নিজেদের পিছিয়ে পড়া মানুষজনের শুভাকাঙ্খী হিসাবে তুলে ধরেন, কর্ণাটকে তাঁরা মুসলমানদের ওবিসি মর্যাদা দিয়ে পিছিয়ে পড়া মানুষজনের সংরক্ষণের অবসান ঘটিয়েছেন। ভবিষ্যতে, তাঁরা দেশে একটি ইসলামী রাষ্ট্র তৈরি করতে চায়।”

Releated Posts

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top