News Flash

  • Home
  • দিনের খবর
  • আবগারি কেলেঙ্কারি মামলায় আম আদমি পার্টির নামও যুক্ত হবে অভিযুক্তর তালিকায়: ইডি
Image

আবগারি কেলেঙ্কারি মামলায় আম আদমি পার্টির নামও যুক্ত হবে অভিযুক্তর তালিকায়: ইডি

নয়াদিল্লি, ১৪ মে (হি. স.): আবগারি কেলেঙ্কারি মামলায় শর্তাধীন জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু এবার এই মামলায় ফাঁসতে চলেছে সামগ্রিকভাবে তাঁর দলই। মঙ্গলবার দিল্লি হাইকোর্টকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে, দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় অভিযুক্তর তালিকায় যুক্ত করা হবে আম আদমি পার্টিকে।

জানা গেছে, কেন্দ্রীয় তদন্ত সংস্থাটি আদালতে জানিয়েছে এই মামলায় একটি সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করা হবে। তাতে অভিযুক্ত হিসেবে নাম থাকবে আম আদমি পার্টির। সম্ভবত, এই প্রথম ভারতে কোনও মামলায় অভিযুক্ত করা হচ্ছে সামগ্রিকভাবে কোনও রাজনৈতিক দলকে। গোটা দল অভিযুক্ত, এর আগে এমন নজির নেই।

Releated Posts

ইন্দোর ব্যাঙ্ক জালিয়াতি মামলায় প্রায় ৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

ভোপাল/ইন্দোর, ২৮ এপ্রিল (আইএএনএস): বড় আর্থিক জালিয়াতি মামলায় কড়া পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির ইন্দোর সাব-জোনাল অফিস…

ByByNews Desk Apr 28, 2026

অনন্তনাগে বড় মাদকচক্র ভাঙল পুলিশ, ১৬৬ কেজি নিষিদ্ধ পদার্থ উদ্ধার, গ্রেফতার ৪

শ্রীনগর, ২৭ এপ্রিল (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় বড়সড় মাদকচক্রের পর্দাফাঁস করল পুলিশ। অভিযানে প্রায় ১৬৬ কেজি…

ByByNews Desk Apr 27, 2026

দিল্লিতে আন্তর্জাতিক মাদকচক্র ভাঙল ক্রাইম ব্রাঞ্চ, কুরিয়ারে আমেরিকায় পাঠানো হচ্ছিল নিষিদ্ধ ওষুধ

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): আন্তর্জাতিক মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। আমেরিকায় কুরিয়ার মারফত…

ByByNews Desk Apr 27, 2026

বর্ধমানে তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, এলাকায় উত্তেজনা

কলকাতা, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নারুগোপাল ভাকতকে পুলিশি কাজে বাধা…

ByByNews Desk Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top