News Flash

  • Home
  • প্রধান খবর
  • সিএএ নিয়ে গুজব ছড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় : অমিত শাহ
Image

সিএএ নিয়ে গুজব ছড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় : অমিত শাহ

বনগাঁ, ১৪ মে (হি.স.): সিএএ নিয়ে গুজব ছড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে এই মন্তব্য করলেন প্রবীণ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বনগাঁর নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেছেন, “সিএএ নিয়ে গুজব ছড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, কেউ কোনও অসুবিধার মুখোমুখি হবে না। আমাদের সমর্থন করুন, আপনারা দেশে নাগরিকত্ব এবং সম্মান উভয়ই পাবেন।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “পৃথিবীর কোনও শক্তিই আমাদের উদ্বাস্তু ভাইদের ভারতের নাগরিক হওয়া থেকে আটকাতে পারবে না। এটা মোদীজির প্রতিশ্রুতি। মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই মনে রাখতে হবে যে নাগরিকত্ব কেন্দ্রীয় সরকারের কর্তৃত্বের অধীনে পড়ে, রাজ্য সরকারের নয়।” অমিত শাহ আরও বলেছেন, “নিশ্চিত করুন, আমরা যাতে এবার ৪০০-র বেশি আসন পেতে পারি। নিশ্চিত করুন, আমরা পশ্চিমবঙ্গে ৩০-এর বেশি আসন পেতে পারি। বিজেপিকে জিতিয়ে দিন, আমরা মতুয়া সম্প্রদায়কে সিএএ-এর অধীনে অধিকার পাইয়ে দেব।”

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top