News Flash

  • Home
  • দিনের খবর
  • স্বাতী মালিওয়াল কাণ্ডে কড়া ব্যবস্থার নির্দেশ কেজরিওয়ালের: সঞ্জয় সিং
Image

স্বাতী মালিওয়াল কাণ্ডে কড়া ব্যবস্থার নির্দেশ কেজরিওয়ালের: সঞ্জয় সিং

নয়াদিল্লি, ১৪ মে (হি. স.): স্বাতী মালিওয়ালের হেনস্থা কাণ্ডে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এমনটাই জানালেন আম আদমি পার্টি (এএপি )-র সাংসদ সঞ্জয় সিং।

তিনি বলেন, গতকাল একটি ঘটনা ঘটেছে। অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে বিভব কুমার (অরবিন্দ কেজরিওয়ালের পিএ) স্বাতী মালিওয়ালের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ হয়েছে। স্বাতী মালিওয়াল দিল্লি পুলিশকে বিষয়টি জানিয়েছেন। এটি একটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। অরবিন্দ কেজরিওয়াল এই ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, সোমবার অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ তথা দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালকে হেনস্থার অভিযোগ জানিয়ে ফোন যায় দিল্লি পুলিশের কাছে। পুলিশের দাবি, নিজেকে স্বাতী দাবি করে সোমবার সকালে এই ফোন করা হয়েছিল দিল্লি পুলিশের কন্ট্রোলরুমে। ফোনের ওপারে থাকা মহিলা জানান, তিনি স্বাতী মালিওয়াল। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আপ্ত সহায়ক বিভব কুমার তাঁকে মারধর করেছেন মুখ্যমন্ত্রীর বাসভবনে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শোরগোল পড়ে যায়।

Releated Posts

গোয়ায় এসআইআর বিতর্ক: বাদ পড়া ৯৭ ভোটারের মধ্যে ৮৮ জন ফর্ম ৬ জমা দিয়েছেন, তিনজনের পর্তুগিজ পাসপোর্ট: সিইও

পানাজি, ১ অক্টোবর (আইএএনএস): গোয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ৯৭ জনের মধ্যে ৮৮ জন ভোটার তালিকায়…

ByByNews Desk Oct 1, 2026

কান্নুরে কেরলের মন্ত্রী জানীশের গাড়িতে হামলার অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কান্নুর, ১ অক্টোবর (আইএএনএস): কেরলের ক্রীড়ামন্ত্রী ও. জে. জানীশের সরকারি গাড়িতে বৃহস্পতিবার কান্নুর জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও…

ByByNews Desk Oct 1, 2026

ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ, মুখোশধারী অভিযুক্তের খোঁজ

ভুবনেশ্বর, ১ অক্টোবর (আইএএনএস): ওড়িশার ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে ২৬ বছর বয়সি এক মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক…

ByByNews Desk Oct 1, 2026

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top