News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে প্রশাসনিক অভিযান মায়া বেকারীতে, বন্ধ দোকান, মালিকের বিরুদ্ধে মামলা
Image

মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে প্রশাসনিক অভিযান মায়া বেকারীতে, বন্ধ দোকান, মালিকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: আচমকায় বিশালগড়ের মায়া বেকারিতে হানা দিলো প্রশাসন। পাঁচ হাজার টাকা জরিমানা করে দোকান বন্ধের নির্দেশ দিলো ডিসিএম প্রসেনজিৎ দাস।
খাবারের নামে বিক্রি করা হচ্ছে বিষ। রাজ্যে আগাছার মত গজিয়ে উঠেছে খাবারের দোকান। একাংশ মাফিয়ার দ্বারা পরিচালিত এই দোকানগুলোতে ব্যবহৃত হচ্ছে মেয়াদ উত্তীর্ণ পচা এবং নোংরা প্যাকেটজাত খাবার। এমনই একটি দোকানে মেয়াদ উত্তীর্ণ এবং পঁচা খাবার রাখার অভিযোগের সত্যতা পেয়ে বিশালগড়ের মায়া বেকারি নামে একটি কেকের দোকানকে বন্ধ করে দিল বিশালগড় মহকুমা প্রশাসন।

সোমবার বিশালগড় মহকুমা শাসক অফিসের ডিসিএম প্রসেনজিৎ দাসের নেতৃত্বে ফুড ইন্সপেক্টর বিজয় কুমার দাস সহ মহকুমা প্রশাসনের একটি প্রতিনিধি দল অভিযান চালায় বিশালগড় স্টেট ব্যাংকের বিপরীতে অবস্থিত মায়া বেকারিতে।

অভিযানে দোকানে প্যাকেটজাত মেয়াদ উত্তীর্ণ খাবার সহ অন্যান্য অনিয়ম থাকার বিষয়টি নজরে আসে প্রশাসনিক আধিকারিকদের। তাছাড়াও এই বেকারীতে মেয়াদ উত্তীর্ণ ফুড কালার ব্যবহার করার বিষয়টি উঠে আসে প্রশাসনিক অভিযানে। এরপর দোকানের শাটার নামিয়ে দোকান বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের তরফে। গোটা বিষয়ে খাদ্য দপ্তর একটি মামলা নথিভুক্ত হয় দোকান মালিকের বিরুদ্ধে বলে জানিয়েছেন ডি সি এম প্রসেনজিৎ দাস।

উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের আনাচে-কানাচে আগাছার মতো গজিয়ে উঠেছে বিভিন্ন খাবারের দোকান। এই দোকানগুলোতে সঠিকভাবে প্রশাসনিক নজরদারি না থাকায় খাবারের নামে সাধারণ মানুষের হাতে বিষ তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। খাবারের দোকানে এই ধরনের গাফিলতির জেরে ভুক্তভোগী সাধারণ মানুষ। এখন দেখা খাবারের নামে বিষ বিক্রি করা এই বেকারীর বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে খাদ্য দপ্তর।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top