News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মৃত সন্তানের প্রসব ঘিরে উত্তেজনা হাসপাতাল চত্বরে
Image

মৃত সন্তানের প্রসব ঘিরে উত্তেজনা হাসপাতাল চত্বরে

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৩ মে: মৃত সন্তান প্রসব নিয়ে তুলকামাল কান্ড কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে। ঘটনার বিবরণে জানা যায়, কৈলাসহর পশ্চিম ছনতৈল এলাকার বাসিন্দা দীপক মালাকারের স্ত্রী মাম্পি মালাকার প্রসব ব্যথা নিয়ে শনিবার ভোররাতে এসে জেলা হাসপাতালে ভর্তি হন।

তখন চিকিৎসকরা জানান মাম্পি মালাকারকে সিজার করতে হবে। বাচ্চা সুস্থ রয়েছে। তাই সোমবার সকালবেলা মাম্পি মালাকারকে সিজার করা হবে। ফের সোমবার সকালবেলা চিকিৎসকরা জানান, স্বাভাবিকভাবেই সন্তান জন্মদান করতে পারবে মাম্পি মালাকার কেননা উনার প্রসব ব্যথা শুরু হয়েছে। এরপর যথারীতি স্বাভাবিকভাবেই সন্তান প্রসব করার পর দেখা যায় মৃত সন্তান জন্ম দিয়েছে মাম্পি মালাকার।

এরপরই চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ তুলেন দীপক মালাকার এবং তার পরিবারের লোকেরা। 
রোগীর পরিবারের অভিযোগ চিকিৎসকদের গাফিলতির কারণে মৃত সন্তান প্রসব করেছে মাম্পি। এরপর ঘটনাটি নিয়ে উদ্বেগ সৃষ্টি হলে সংবাদমাধ্যমকে উনকোটি জেলা হাসপাতালের এমএস  চিকিৎসক পি দেববর্মা ও চিকিৎসক সুমিত দাস জানান চিকিৎসকরা সব সময় রোগীর ভালো চান কিন্তু সন্তান প্রসবের ক্ষেত্রে মাকে সচেতন হওয়া দরকার। বাচ্চার নড়াচড়া মা ভালো বলতে পারবে। মা যদি বাচ্চার নড়াচড়া সম্পর্কে সচেতন হত, তাহলে এই ধরনের ঘটনা আজ ঘটতো না। আগামীদিনে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য মায়েদের সচেতন হওয়ার জন্য আবেদন করেন জেলা হাসপাতালের এম এস  পি দেববর্মা ও চিকিৎসক সুমিত দাস। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে।

Releated Posts

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 13, 2026

(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত

কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…

ByByReshmi Debnath Jun 13, 2026

সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত

আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top