News Flash

Image

নিজ ঘর থেকে মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৩ মে: সোমবার বিকেলবেলা কৈলাসহর পাখিরবাদা ৬ নং ওয়ার্ড এলাকায় এক গৃহবধূ ফাঁসিতে আত্মহত্যা করা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, ওই এলাকার বাসিন্দা দিবাকর নম বিগত চারমাস পূর্বে কুমারঘাট থেকে সুনিতা নম নামে এক যুবতীকে সামাজিক রীতি অনুযায়ী বিবাহ করেন। বর্তমানে ওদের সংসার ভালোই চলছিল। এমনকি সুনিতা নম বিগত এক মাস পূর্বে বাপের বাড়িতে বেড়াতে যায়। রবিবার সুনিতা নম বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে আসে। দিবাকর নম দিনমজুরির কাজ করেন প্রতিদিনের মতো আজ সকালবেলা তিনি কাজে চলে যান। আজ বিকেলবেলা উনাকে ফোন করে উনার পরিবারের লোকেরা জানায় যে উনার স্ত্রী ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারনে ওই গৃহবধূর ফাঁসি দিয়ে আত্মহত্যা করল সেই বিষয়ে কিছু জানা যায়নি।

স্থানীয়দের কাছ থেকে আরোও জানা যায় যে আজ বিকাল বেলা দিবাকর নমর বাড়িতে কেউ ছিল না। তখন সুনিতা নম উনার নিজ ঘরে একটি কাপড়ের টুকরো দিয়ে সিলিং ফ্যানের মধ্যে ফাঁসিতে ঝুলে পড়ে। এরপর দিবাকর নমর পরিবারের লোকেরা ঘরে এসে সুনিতা নমকে ডাকাডাকি করলে কোন সারা পায়নি। এরপর উনারা দেখতে পায় সুনিতা নমঃ ঘরের দরজা বন্ধ করে একটি কাপরের টুকরো দিয়ে সিলিং ফ্যানের মধ্যে ফাঁসিতে ঝুলে রয়েছে। চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমায়। খবর পাঠানো হয় কৈলাসহর মহিলা থানায়।  ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর মহিলা থানার পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করে। পাশাপাশি মৃত সুনিতা নমর মৃতদেহ কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালের মর্গে রাখা রয়েছে।  আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ময়নাতদন্ত করার পর পরিবারের লোকদের হাতে তুলে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

Releated Posts

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 13, 2026

(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত

কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…

ByByReshmi Debnath Jun 13, 2026

সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত

আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top