News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারি উদাসীনতায় ছামনুর বিস্তীর্ণ এলাকাজুড়ে দুর্ভিক্ষের অবস্থা চলছে, অভিযোগ বিরোধী দলনেতার
Image

সরকারি উদাসীনতায় ছামনুর বিস্তীর্ণ এলাকাজুড়ে দুর্ভিক্ষের অবস্থা চলছে, অভিযোগ বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে: সরকারি উদাসীনতায় ছামনুর বিস্তীর্ণ এলাকাজুড়ে দুর্ভিক্ষের অবস্থা চলছে। বিজেপি  বিকশিত ভারতের স্বপ্ন দেখছে। তবে  ত্রিপুরা রাজ্যে মানুষ অভাবে অনটনে জর্জরিত, সেদিকে নজর নেই বিজেপির। সোমবার জনজাতি এলাকাগুলি পরিদর্শন করে এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে বাম বিধায়কদের প্রতিনিধি দল পশ্চিম গোবিন্দবাড়ির থালছড়া, রাসমণি রোয়াজাপাড়া, ৩২ কিমি, খাকচাঙকামী ইত্যাদি এলাকা পরিদর্শন করেন এদিন। কথা বলেন এলাকার জনগণের সঙ্গে। এলাকাগুলি পরিদর্শন করে সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, এডিসি ভিলেজগুলি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সরকার উদাসীন।

তিনি বলেন, ছামনু ব্লকের পশ্চিম গোবিন্দবাড়ি ভিলেজের রাসমণি পাড়া এলাকায় পরিদর্শনে জানা গেছে সেখানে ৭ মে এক মহিলার মৃত্যু হয়েছে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে। কিন্তু এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের কোনো টিম এখানে এসে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা প্রদান করেনি, যাতে করে এই ম্যালেরিয়ার প্রকোপ বৃদ্ধি না পায়। এছাড়াও এলাকায় পানীয় জলের তীব্র সমস্যা রয়েছে। এছাড়াও এলাকাগুলিতে নেই রেগার কাজ। যার ফলে আর্থিক অভাবের সম্মুখীন এলাকার জনগণ। কাজ ও খাদ্যের অভাবে  একপ্রকার এলাকাগুলির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কাজের খোঁজে তারা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যাচ্ছেন। সেখানে প্রায় এক সপ্তাহ কাজ করে কিছু টাকা এনে সংসার প্রতিপালন করছেন।

বিরোধী দলনেতা আরো বলেন, এই সকল বিষয়ে রাজ্য সরকার উদাসীন। এই রাজ্যে থেকে তাদের কাজের জন্য অন্য দেশে যেতে হচ্ছে নিজের খবর জোগাতে। এর থেকে খারাপ কি হতে পারে। তিনি রাজ্য সরকারকে এই বিষয়ে ব্যবস্থা গ্রহন করার দাবি জানিয়েছেন। 

Releated Posts

পরিবারের অনুপস্থিতির সুযোগে দুঃসাহসিক চুরি, নগদ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার উধাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: আমতলী থানাধীন কার্তিক চৌমুহনী এলাকার ভাতৃ সংঘ ক্লাব সংলগ্ন একটি ভাড়াটিয়া বাড়িতে দুঃসাহসিক চুরির…

ByByReshmi Debnath Jun 10, 2026

শ্রীনগর স্কুলে নাবালিকা নির্যাতনের ঘটনায় সিপিআই(এম)-এর ডেপুটেশন, চাবি সরবরাহকারীর গ্রেপ্তারের দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: শ্রীনগর উচ্চ মাধ্যমিক স্কুলে এক নাবালিকাকে ক্লাসরুমে দীর্ঘ সময় আটকে রেখে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026

আনন্দনগরে অটো-বোলেরোর মুখোমুখি সংঘর্ষ, আহত ৩; একজনের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার আনন্দনগর ফায়ার স্টেশনের সামনে মঙ্গলবার দুপুরে একটি যাত্রীবাহী অটো এবং একটি…

ByByReshmi Debnath Jun 10, 2026

খোয়াইয়ে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব পরিবার

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৯ জুন: খোয়াই জেলার চাম্পাহাওর থানাধীন আশারামবাড়ি বিধানসভা এলাকার চামুবস্তিতে এক বৃদ্ধা মহিলার মৃত্যুকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top