News Flash

  • Home
  • দিনের খবর
  • গঙ্গাধরের বিরুদ্ধে মঙ্গলবার পর্যন্ত কোনও ব্যবস্থা নয়, নির্দেশ হাইকোর্টের
Image

গঙ্গাধরের বিরুদ্ধে মঙ্গলবার পর্যন্ত কোনও ব্যবস্থা নয়, নির্দেশ হাইকোর্টের

কলকাতা, ১৩ মে, (হি.স.): বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে আপাতত কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। তাঁর দায়ের করা মামলার শুনানি মঙ্গলবার। কলকাতা হাই কোর্টে এই শুনানি হবে। সোমবার হাই কোর্ট সূত্রে এই খবর জানা গিয়েছে।

সম্প্রতি একটি ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা হিন্দুস্থান সমাচার যাচাই করেনি) প্রকাশ্যে আসে। সেখানে গঙ্গাধর কয়ালের মুখ দেখা যায় বলে অভিযোগ ওঠে। যদিও গঙ্গাধর ভিডিয়োটি ভুয়া দাবি করে সিবিআইয়ের কাছে ইমেল মারফত অভিযোগ জানান। একইসঙ্গে কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হন। দাবি করেন, নিরাপত্তার অভাব বোধ করছেন তিনি। কেন্দ্রীয় নিরাপত্তার জন্য আবেদন জানিয়ে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা করেন গত শুক্রবার।

অন্যদিকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসেও সন্দেশখালি সংক্রান্ত মামলা চলছে। এই আবহে আগামিকাল দুপুর ২টোয় শুনানি হবে গঙ্গাধর কয়ালের নিরাপত্তা সংক্রান্ত মামলার।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top