News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মণিপুরের ভারত-মায়ানমার সীমান্তে নিষিদ্ধ দুই জঙ্গি সংগঠনের ব্যাপক বন্দুকযুদ্ধ, হত দুই, ঘায়েল নয়
Image

মণিপুরের ভারত-মায়ানমার সীমান্তে নিষিদ্ধ দুই জঙ্গি সংগঠনের ব্যাপক বন্দুকযুদ্ধ, হত দুই, ঘায়েল নয়

ইমফল, ১২ মে (হি.স.) : মণিপুরের ভারত-মায়ানমার সীমান্তে ‘কুকি ন্যাশনাল ফ্রন্ট-বার্মা’ (কেএনএফ-বি) এবং ‘পিপলস ডিফেন্স ফোর্স’ (পিডিএফ)-এর সমন্বয়ে গঠিত এক গোষ্ঠীর সঙ্গে উত্তরপূর্ব ভিত্তিক আরেক জঙ্গি সংগঠনের ব্যাপক বন্দুকযুদ্ধে মৃত্যু হয়েছে দুজনের।

রাজ্য পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, ঘটনাটি শনিবার রাত প্রায় ১২:৪০ নাগাদ মণিপুরের কামজং জেলার প্রত্যন্ত গ্রাম এবং ভারত-মায়ানমার সীমান্তে পিলার নম্বর ৯০ ও ৯১-এর আশপাশে ঘটেছে। কামজং গ্রামে এ ধরনের ঘটনা গত কয়েকদিন ধরে সংঘটিত হচ্ছে। সংঘর্ষে কেএনএফ-বি এবং পিডিএফ-এর দুই ক্যাডার সহ উভয় পক্ষের নয়জন ঘায়েল হয়েছে বলেও খবরে প্রকাশ।

পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) এবং কেএনএফ (বি)-এর ক্যাডারদের সমন্বয়ে গঠিত দল মায়ানমারের সাগাইং অঞ্চলের মায়োথিতে অবস্থিত উত্তর-পূর্বাঞ্চলীয় জঙ্গি গোষ্ঠীর একটি শিবিরে হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত ঘটে। রকেট চালিত গ্রেনেড (আরপিজি) এবং অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করে মায়ানমার ভিত্তিক কুকি জঙ্গিরা গত তিন দিন ধরে সংঘর্ষ চালিয়ে যাচ্ছে। তবে সংঘৰ্ষের সম্পূর্ণ বিবরণ দিতে পারছে না রাজ্য পুলিশ।

Releated Posts

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026

দিল্লিতে পিটিয়ে খুন মণিপুরের সংগীতশিল্পী, ন্যায়বিচারের দাবি গৌরব গগৈয়ের

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ দিল্লিতে বাড়ির বাইরে শব্দ নিয়ে আপত্তি করায় হামলার শিকার হয়ে মৃত্যু হয়েছে মণিপুরের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top