News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সড়ক, পানীয় জল, বিদ্যুৎ সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত হীরাছড়া এডিসি ভিলেজের গ্রামগুলি, গ্রামীণ উন্নয়নের দাবি গ্রামবাসী
Image

সড়ক, পানীয় জল, বিদ্যুৎ সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত হীরাছড়া এডিসি ভিলেজের গ্রামগুলি, গ্রামীণ উন্নয়নের দাবি গ্রামবাসী

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১২ মে: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের মূল শহর থেকে দশ কিলোমিটার দূরে হীরাছড়া এডিসি ভিলেজের বেলটিলা এবং কাঁঠাল ছড়া গ্রামের রাস্তার বেহাল দশা। হীরাছড়া এডিসি ভিলেজের পাঁচ নম্বর ওয়ার্ডে বেলটিলা গ্রামটি অবস্থিত। এই গ্রামে পূর্ত দপ্তরের রাস্তা রয়েছে। তবে গ্রামে প্রবেশ এবং গ্রামের ভেতরের রাস্তার বেহাল দশায় অতিষ্ঠ গ্রামবাসীরা।

মেঠো পথ দিয়েই সকলের যাতায়াত করতে হয় গ্রামের ভেতরে। ফলে সামান্য বৃষ্টি হলে কাদার জন্য চলাচল এক প্রকার বন্ধ হয়ে পড়ে।  কেউ  যদি অসুস্থ চরম বিপাকে পড়তে হয় রোগীর পরিজনদের। গ্রামটি শহর থেকে অনেকটাই দূরে অবস্থিত হওয়ায় প্রায়শই গ্রামটিতে বিদ্যুৎ থাকে না।  গ্রামবাসীদের অভিযোগ  সপ্তাহে বেশিরভাগ দিনই বিদ্যুৎ চপলতার শিকার হতে হয় তাদের। এছাড়াও রয়েছে পানীয় জলের চরম সংকট।

সরকার এই প্রত্যন্ত গ্রামের উন্নয়নে নজর দিক, দাবি গ্রামবাসীদের। এলাকার রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হলে গ্রামবাসীরা স্বাভাবিকভাবে বসবাস করতে পারবেন। নতুবা জীবনের মৌলিক অধিকার জন্য গুলির  জীবনের মৌলিক অধিকার গুলির জন্যও তাদের চরম অব্যবস্থাপনার সম্মুখীন হতে হবে। সরকার এই গ্রামের উন্নয়নে ব্যবস্থা গ্রহণ করুক, তবেই খুশি গ্রামবাসীরা।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top