News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্য থেকে হজের উদ্দেশ্যে রওয়ানা ১০৯ জন হজযাত্রীকে সংবর্ধনা দিল ত্রিপুরা রাজ্য হজ কমিটি
Image

রাজ্য থেকে হজের উদ্দেশ্যে রওয়ানা ১০৯ জন হজযাত্রীকে সংবর্ধনা দিল ত্রিপুরা রাজ্য হজ কমিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে: রবিবার হজ ভবনে এক সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় ত্রিপুরা রাজ্য হজ কমিটির উদ্যোগে। এদিন হজ যাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। ত্রিপুরা থেকে ১০৯ জন হজ যাত্রী যাচ্ছেন বলে জানান হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম।

রবিবার পরপর তিনটি বিমানে করে তারা আগরতলা থেকে হজের উদ্দেশ্যে রওনা হন। বিমানে করে তারা প্রথমে কলকাতায় অবতরণ করবেন। সেখান থেকে তারা হজের উদ্দেশ্যে রওনা হবেন। হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম জানিয়েছেন গত একমাস ধরেই হজভবনে হজ যাত্রীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। এ বছর থেকে হজ যাত্রীদের সুবিধার্থে সরকারের তরফ থেকে একজন সরকারি কর্মচারীকেও তাদের সঙ্গে পাঠানো হয়েছে।

এজন্য হজ কমিটির চেয়ারম্যান রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।  রবিবার সকালে হজভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে হজ কমিটির তরফ থেকে হজ যাত্রীদের যাত্রা শুরু করিয়ে তাদের জন্য শুভকামনা করা হয়। হজ যাত্রীরা রাজ্যের জনগণের জন্য হজে গিয়ে সুখ সমৃদ্ধি কামনা করবেন বলেও তিনি জানিয়েছেন।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top