News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভাটপাড়ার সভা থেকে বাংলাকে পাঁচ গ্যারান্টি মোদীর
Image

ভাটপাড়ার সভা থেকে বাংলাকে পাঁচ গ্যারান্টি মোদীর

ভাটপাড়া, ১২ মে (হি. স.): রবিবার ব্যারাকপুরে পদ্ম প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে প্রচারে এসে বাংলাকে পাঁচটি গ্যারান্টির কথা শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভাটপাড়ার জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী তাঁর গ্যারান্টি দিয়ে বলেন, বাংলাকে আমি ৫টি গ্যারান্টি দিতে চাই। প্রথম গ্যারান্টি হল ধর্মের ভিত্তিতে কোনও সংক্ষণ প্রদান করা হবে না। দ্বিতীয় গ্যারান্টি হল, যতদিন মোদী থাকবে, ততদিন তফসিলি জনজাতির সংরক্ষণ কেউ শেষ করতে পারবে না। তৃতীয় রামনবমী পালন এবং রাম পুজোয় কেউ বাধা দিতে পারবে না। চতুর্থ গ্যারান্টি হল, যতদিন মোদী থাকবে, ততদিন রামমন্দিরে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত কেউ বদলাতে পারবে না। আর পঞ্চম গ্যারান্টি হল কেউ সিএএ বাতিল করতে পারবে না। আর মোদীর গ্যারান্টি হল গ্যারান্টি পূরণের গ্যারান্টি।

সিএএ নিয়ে বিরোধীদের দুষে এদিন মোদী বলেন, এই আইন নির্যাতিত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আইন। এতে কারও নাগরিকত্ব যাবে না। কিন্তু কংগ্রেস-তৃণমূলের মতো দল এটা নিয়ে মিথ্যে কথা বলছে। এরা মতুয়াদের, নমশুদ্রদের নাগরিকত্ব দেওয়ার বিরোধী।

বাংলায় গতবারের সাফল্যকেও এবার ছাপিয়ে যাবে বিজেপি: মোদী

বাংলায় এবার অন্যরকম পরিস্থিতি, গতবারের সাফল্যকে ছাপিয়ে যাবে বিজেপি। রবিবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে ভাটপাড়ার সভা থেকে এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আগামী ২০ মে পঞ্চমদফায় ভোট রয়েছে ব্যারাকপুরে। মোদীর কথায়, পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য বাংলা। এখানে এবার অন্যরকম পরিস্থিতি। গতবারের সাফল্যকে ছাপিয়ে যাবে বিজেপি।

উল্লেখ্য, ২০১৯ এর লোকসভা ভোটে বাংলা থেকে ১৮টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। গতমাসে বারাসতে নির্বাচনী সভা থেকে মোদী বলেছিলেন, ৪২-এ ৪২ চাই। এদিন অবশ্য সরাসরি কোনও সংখ্যার উল্লেখ করেননি প্রধানমন্ত্রী। তবে তৃণমূল, কংগ্রেস এবং সিপিএমকে একযোগে কটাক্ষ করেছেন। সঙ্গে আশাপ্রকাশ করেছেন বাংলায় গতবারের নির্বাচনী সাফল্যকে ছাপিয়ে যাওয়ার।

অভিযুক্তের নাম শেখ শাহজাহান বলে তৃণমূল ওকে বাঁচাতে ব্যস্ত: মোদী

সন্দেশখালির নির্যাতনকারীর নাম শেখ শাহজাহান বলে তৃণমূল ওকে বাঁচাতে উঠে – পড়ে লেগেছে। ব্যারাকপুরের নির্বাচনী প্রচারসভা থেকে ফের এই ইস্যুতে তৃণমূলকে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের মা – বোনেদের ওপরে তৃণমূল সরকারের কুশাসনের খুব খারাপ প্রভাব পড়েছে। সন্দেশখালিতে কী হচ্ছে তা সারা দেশ দেখছে। সন্দেশখালির দোষীদের প্রথমে তৃণমূলের পুলিশ বাঁচিয়েছে। এখন তৃণমূল একটা নতুন খেলা শুরু করেছে। তৃণমূলের গুন্ডারা সন্দেশখালির বোনেদের ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে, শুধুমাত্র এইজন্য যে নির্যাতনকারীর নাম শাহজাহান শেখ। তার ঘর থেকে বোমা – বন্দুক বেরোচ্ছে। কিন্তু ভোটব্যাঙ্ককে খুশি করতে তৃণমূল ওকে ক্লিনচিট দিতে ব্যস্ত।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top