News Flash

  • Home
  • দিনের খবর
  • অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় বিরাট জয় পেতে চলেছে বিজেপি : অমিত শাহ
Image

অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় বিরাট জয় পেতে চলেছে বিজেপি : অমিত শাহ

হায়দরাবাদ, ১১ মে (হি.স.) : অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় বিরাট জয় পেতে চলেছে বিজেপি। শনিবার হায়দরাবাদে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। তিনি বলেছেন, নির্বাচনের শেষ তিন পর্যায়ে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ এবং অংশীদাররা ২০০ আসনের সংখ্যায় পৌঁছেছে। আমরা চতুর্থ পর্যায় থেকে ভাল ফলাফল আশা করছি এবং আমরা আমাদের ৪০০ আসনের লক্ষ্যে এগিয়ে যাব। চতুর্থ দফায় অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় নির্বাচন হওয়ার কথা। দুই রাজ্যেই এনডিএ ও বিজেপি ক্লিন সুইপ করবে।

অমিত শাহ আরও বলেছেন, ফলাফলের দিনে অর্থাৎ ৪ জুন কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং কেরলে বিজেপি একক বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হবে। এই রাজ্যগুলিতে বিজেপি সবচেয়ে বেশি আসন পাবে। তেলেঙ্গানায়, আমরা ১০টিরও বেশি আসন জিতব। অমিত শাহ জোর দিয়ে বলেছেন, ভারতের অর্থনীতি মোদীজি দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন। মোদীজির মতো নেতা পেয়ে আমরা ভাগ্যবান।

অমিত শাহের কথায়, যখন তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছিল, তখন এটি ছিল রাজস্ব উদ্বৃত্ত। যাইহোক, এখন এটি বিশাল ঋণের নিচে। বিআরএস এবং কংগ্রেসের সরকার তেলঙ্গানার উন্নয়নকে লাইনচ্যুত করেছে। গত ১০ বছরে মোদীজি তেলেঙ্গানার উন্নয়নে অনেক কিছু করেছেন।

Releated Posts

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাকি ৩ মামলাতেও অন্তর্বর্তী সুরক্ষা কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও তিনটি…

ByByNews Desk Aug 11, 2026

দার্জিলিংয়ে ব্যস্ত পাহাড়ি রাস্তায় ধস, স্তব্ধ যান চলাচল; ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): উত্তরবঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও দার্জিলিং জেলায় ফের বড়সড় ধস নামায় বিপাকে পড়েছেন সাধারণ…

ByByNews Desk Aug 11, 2026

নাগেন্দ্রকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি কর্ণাটক বিজেপির, ১২ আগস্ট সব জেলায় বিক্ষোভ

বেঙ্গালুরু, ১১ আগস্ট (আইএএনএস): কর্ণাটক মন্ত্রিসভায় বি. নাগেন্দ্রকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানাল…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top