News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে আনা হল ভিকি হত্যাকাণ্ডে অভিযুক্ত শ্যুটার আকাশকে
Image

রাজ্যে আনা হল ভিকি হত্যাকাণ্ডে অভিযুক্ত শ্যুটার আকাশকে

আগরতলা, ১১ মে :ভারতরত্ন ক্লাব সম্পাদক হত্যাকান্ডে ঝাড়খন্ড থেকে ধৃত আকাশ করকে আজ রাজ্যে আনা হয়েছে। তাকে বিমানবন্দর থেকে সরাসরি পুলিশ মেডিকেল পরীক্ষা করতে জিবি হাসপাতালে নিয়ে গিয়েছে।

প্রসঙ্গত, ভিকি খুন কাণ্ডে গ্রেফতার অভিযুক্ত সুস্মিতা সরকার এবং প্রদ্যুৎধর চৌধুরীকে শুক্রবার আবারো আদালতে তোলা হয়। তাদের ফের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত। এ বিষয়ে বিস্তারিত বলতে গিয়ে আইনজীবী শঙ্কর লোধ জানিয়েছিলেন, অভিযুক্ত প্রদ্যুৎ ধর চৌধুরীকে পুনরায় ছয় দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত। সুস্মিতা সরকারকে আরও ৮ দিনের জন্য পুলিশ রিমান্ডে নির্দেশ দিয়েছে আদালত। তিনি আরো জানিয়েছেন আগামীকাল অর্থাৎ শনিবার রাজ্যে নিয়ে আসা হবে ঝাড়খন্ড থেকে আটক আকাশ কর নামে অন্য এক অভিযুক্তকে। তাকে আগামীকাল কোর্টে সোপর্দ করা হবে।

এদিকে আইনজীবী আরো জানিয়েছিলেন, অভিযুক্ত প্রদ্যুৎধর চৌধুরী গত দু মাসে প্রায় ২০০ অধিক ফোন কল করেছেন। কেন এত ফোন কল করেছেন তিনি সে ব্যাপারে স্পষ্ট তো কোন কিছুই বলছেন না তিনি। তার জন্য তাকে ফের পুলিশ রিমান্ডে নিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালানো হবে।

এদিকে আজ ঝাড়খণ্ড থেকে গ্রেফতার অভিযুক্ত শ্যুটার আকাশ করকে রাজ্যে আনা হয়েছে। কিছুদিন আগে ধৃত আকাশ করকে রাজ্যে নিয়ে আসতে ত্রিপুরা পুলিশের একটি টিম রওনা দিয়েছিল।

Releated Posts

দুরারোগ্য ব্যাধির বিরুদ্ধে লড়াইয়ে মনশ্রীর পাশে রাজ্য, সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৫ জুলাই: দুরারোগ্য ও প্রাণঘাতী এক বিরল রোগে আক্রান্ত রাজ্যের কন্যা মানশ্রী দেবনাথের চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল…

ByByReshmi Debnath Jul 5, 2026

এমপিএলএডি তহবিল ব্যবহারে উত্তর-পূর্বে সর্বনিম্ন ত্রিপুরা, রাজ্যের সাংসদদের মধ্যে এগিয়ে বিপ্লব দেব

আগরতলা, ৫ জুলাই: সাংসদ স্থানীয় এলাকা উন্নয়ন প্রকল্প (এমপিএলএডি) তহবিল ব্যবহারে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে ত্রিপুরা।…

ByByReshmi Debnath Jul 5, 2026

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত আলোচনার ভিত্তিতেই নেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: রাজ্যের সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সার্কুলার নতুন নয়, এটি বহু বছর আগেই জারি হয়েছিল।…

ByByNews Desk Jul 4, 2026

সামাজিক দায়বদ্ধতা হিসেবে যুবসমাজকে রক্তদানে আরও বেশি করে এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই : রক্তদান হল মহৎ দান। একজন ব্যক্তির দান করা রক্তে তিনজন রোগীর জীবন বাঁচানো সম্ভব।…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top