News Flash

  • Home
  • খেলা
  • রামঠাকুর পাঠশালাকে হারিয়ে জয় দিয়েযাত্রা শুরু ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের
Image

রামঠাকুর পাঠশালাকে হারিয়ে জয় দিয়েযাত্রা শুরু ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।জয় দিয়ে স্কুল ক্রিকেটের যাত্রা শুরু করলো ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির। শুক্রবার নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে ভবনস স্কুল মুখোমুখি হয় রামঠাকুর পাঠশালা এইচ এস স্কুলের। ম্যাচে ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির দল ১১ রানের ব্যবধানে হারিয়ে দিলো রামঠাকুর পাঠশালা স্কুলকে। টস জিতে ভবনস দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ওভারে ৯ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১৪৬ রান। ব্যাটে দলের হয়ে আকাশ দাস ২২, যুবরাজ ১৬,সুমিত যাদব ১৪, সুরজিৎ দেববর্মা ১২,সৌরনিল গুহ ২০, সাঙ্কিত দাস ১৩ রান করে। অতিরিক্ত থেকে দল পায় ২৭ রানের ভরসা। বলে রামঠাকুর স্কুলের পক্ষে ২টি করে উইকেট নেয় সায়ন দাস , উদয় সাহা ও দীপজয় দেবনাথরা। ১টি করে উইকেট নেয় শ্রেষ্ঠাঙসু পাল ও দীপক সিনহারা। জয়ের জন্য রামঠাকুর স্কুলের সামনে টার্গেট দাঁড়ায় ১৪৭ রানের। যাকে তাড়া করতে নেমে দল ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৩৫ রানই করতে সক্ষম হয়।ব্যাটে দলের পক্ষে উদয় সাহা ২২, সুমিত ঘোষ ২৯, সায়ন দাস ২১, বিশাল দাস ১২ রানে নট আউট থাকলে ও তা দলের পরাজয় রুখতে পারেনি। অতিরিক্ত থেকে দল পায় ৩৬ রানের ভরসা। এরপরও দল পরাজয় এড়াতে পারেনি। সুবাদে পরাজয় হজম করেই মাঠ ছাড়লো রামঠাকুর পাঠশালা। বিজয়ী দলের যুবরাজ পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top