News Flash

  • Home
  • খেলা
  • একরাশ প্রত্যাশা নিয়েই প্যারা সুইমার বিনীত সমীর কোচ দীপকের সঙ্গে সিঙ্গাপুর রওয়ানা
Image

একরাশ প্রত্যাশা নিয়েই প্যারা সুইমার বিনীত সমীর কোচ দীপকের সঙ্গে সিঙ্গাপুর রওয়ানা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আন্তর্জাতিক আসরে সাফল্যের অদম্য ইচ্ছা সাঁতারু বিনীত, সমীরদের। একরাশ প্রত্যাশা নিয়েই আন্তর্জাতিক সিটি প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে রওনা হলেন রাজ্যের দুই প্যারা সুইমার সমীর ও বিনীত। সঙ্গে রয়েছেন তাদের কোচ দীপক দাস। আপাতত আগামী দুদিন দিল্লিতে তালকোটরা স্টেডিয়ামে অনুশীলন করবে তারা। এরপর ১৩মে রওনা হবেন সিঙ্গাপুরের উদ্যেশ্যে। ১৪মে থেকে ১৯মে সিঙ্গাপুরে হবে এই চ্যাম্পিয়নশিপ। ভারতের হয়ে এবারই প্রথম রাজ্যের দুজন প্যারা সুইমার অংশগ্রহণ করবেন আন্তর্জাতিক এই আসরে। যাবার পূর্বে দপ্তর,পর্ষদ সহ অনেকেই তাদের শুভেচ্ছা জানালেন। শুক্রবার আগরতলা বিমান বন্দরে ছেলেকে আরো অধিক ভাবে মনের জোর যোগাতে উপস্থিত হলেন সমীর বর্মনের মা ও বাবা। সমীর ও বিনিতের সফলতা কামনা করলেন তারা দুজনেই। সম্প্রতি ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব থেকেও উদীয়মান এই দুই সাঁতারুকে শুভেচ্ছা স্মারকে সংবর্ধিত করা হয়েছে।

Releated Posts

গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া

গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…

ByByNews Desk Jun 28, 2026

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top