News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নরসিংগড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ১৬৩ তম রবীন্দ্র জয়ন্তী পালিত
Image

নরসিংগড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ১৬৩ তম রবীন্দ্র জয়ন্তী পালিত

গত ৮ই মে, ২০২৪, রোজ বুধবার, নরসিংগভ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মুক্ত প্রাঙ্গণে বর্ণাঢ্য ভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে।

 বিদ্যালয়ের প্রাক প্রাথমিক বিভাগের কচি কাচাদের সমবেত নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন হয়। তার পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিদ্যালয়ের পাঁচটি হাউসের ছাত্র ছাত্রীদের দ্বারা সমবেত সঙ্গীত এবং সমবেত নৃত্য পরিবেশিত হয়।অনুষ্ঠানে কবিগুরুর বিভিন্ন পর্যায়ের সঙ্গীত প্রতিফলিত হয়। বিদ্যালয়ের বিশেষভাবে সক্ষম ছাত্রীদের সমবেত নৃত্য অনুষ্ঠানটির বিশেষ আকর্ষণ ছিল। বিদ্যালয়ের শ্রদ্ধেয়া শিক্ষিকাগন একটি  মনোমুগ্ধকর সমবেত সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে কবি গুরুর  প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। প্রধান শিক্ষিকা শ্রীমতি সুচিত্রা সরকার উনার বক্তব্যের মাধ্যমে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top