News Flash

Image

দিন দুপুরে চুরি করতে এসে হাতেনাতে আটক চোর 

আগরতলা, ৯ মে: বাজারে দিন দুপুরে চুরি করতে এসে হাতেনাতে আটক হয়েছে এক চোর। আটক চোরের নাম সুজিত দাস। বাড়ি দাম ছড়ার মগটিলা এলাকায়। 

ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার দুপুর নাগাদ পানিসাগরের জলে বাসা বাজারের ব্যবসায়ী বিমল নাথ কিছু সময়ের জন্য দোকান খালি ফেলে পার্শ্ববর্তী এলাকায় গিয়েছিলেন। কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে লক্ষ্য করেন তার দোকানের ভিতর থেকে এক ব্যক্তি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। দৌড়ে গিয়ে দোকান মালিক বিমল না তাকে আটক করেন। 

প্রথমে সে চুরি করে টাকা পয়সা নিয়ে যাওয়ার কথা সম্পূর্ণভাবে অস্বীকার করে। দোকান মালিকের চিৎকারে পার্শ্ববর্তী দোকানের লোকজনরাও ছুটে আসেন। তাকে আটক করে রেখে দোকান মালিক দোকানের ভিতরে ঢুকে দেখেন ক্যাশ বাক্স থেকে টাকা-পয়সা সবকিছু নিয়ে গেছে। উত্তেজিত জনতা আটক চোরকে উত্তম মাধ্যম দেন। উত্তম মধ্যম খেয়ে সে ঘটনার দায় স্বীকার করে এবং টাকা পয়সা তাদের হাতে তুলে দেয়। খবর পাঠানো হয় পানি সাগর থানায়। পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে পুলিশ। দিন-দুপুরে দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top