News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জ্বালানির সংকট দূর করতে রাজ্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে, জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী
Image

জ্বালানির সংকট দূর করতে রাজ্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে, জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

আগরতলা, ৯ মে: প্রাকৃতিক দুর্যোগের কারণে আসামের ঝাটিঙ্গা এলাকায় রেল পরিষেবায় বিঘ্ন ঘটেছে। ফলে বিভিন্ন পণ্য এবং পেট্রোলিয়াম ট্রেন গুলি রাজ্যে প্রবেশ করতে পারছে না। যার ফলে রাজ্যের পেট্রোল পাম্প গুলিতে দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে। তবে এই সমস্যা সমাধানে রাজ্য সরকার সচেষ্ট রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যে পন্য বাহি ট্রেনগুলি যেন প্রবেশ করতে পারে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

তিনি আরো বলেন, এই বিষয়টি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী নিজে এই বিষয়টির দিকে নজর দিচ্ছেন। পাশাপাশি মন্ত্রি সুশান্ত চৌধুরীও সমস্ত ঘটনার উপর লক্ষ্য রেখেছেন। তিনি আশা প্রকাশ করেন খুব তাড়াতাড়ি রাজ্যে পণ্যবাহী রেলগাড়িগুলি প্রবেশ করবে। এবং জ্বালানি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাব মিটবে।

তিনি বলেন, মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী কুমার বৈষ্ণবকে চিঠি দিয়েছেন। সে ক্ষেত্রে এই সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা চালাচ্ছে রেল  এই সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা চালাচ্ছে দপ্তর। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও মন্ত্রী বলেন, যারা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করেন বিভিন্ন সময় দেখা গেছে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হলে দ্রব্যমূল্যগুলির আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি হয়। সেই পথ অবলম্বন না করার জন্য তিনি রাজ্যের ব্যবসায়ীদের আবেদন দিয়েছেন। সর্বোপরি রাজ্য সরকার খুব দ্রুত এই সমস্যার সমাধান করবেন বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top