News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পরীক্ষায় কম নাম্বার পাওয়ায় আত্মঘাতী স্কুল ছাত্রী
Image

পরীক্ষায় কম নাম্বার পাওয়ায় আত্মঘাতী স্কুল ছাত্রী

আগরতলা, ৯ মে: আইসিএসই পরীক্ষায় কম নাম্বার পাওয়ায় মৃত্যুর পথ বেছে নিল স্কুল ছাত্রী। এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল নিশা দেববর্মা। তার বাড়ি মান্দাই থানাধীন ব্লক পাড়া এলাকায়।  সে পরীক্ষায় পাস করায় পরিবারের প্রত্যেককেই খুশি ছিল। তবে উপযুক্ত নাম্বার না পাওয়ায় বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে পারবে না বলে হতাশায় ভুগছিল সে। শেষ পর্যন্ত পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ফাঁসিতে আত্মহত্যা করেছে ওই স্কুল ছাত্রী। 

মৃতার বাবা জানিয়েছেন, কি কারনে সেই পথ বেছে নিয়েছে সে সম্পর্কে কিছুই জানেন না তারা। তিনি হঠাৎ দেখতে পান ঘরের দরজা বন্ধ। তখন বারবার ডাকাডাকি করেও নিশা দরজা খুলে নি। পরবর্তীতে ঘরের অন্য দরজা দিয়ে তিনি দেখতে পান সে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তড়িঘড়ি প্রত্যেককে মেলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছে।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top