News Flash

  • Home
  • দেশ
  • নির্বাচনী সভায় বিশ্বকবির সৃষ্টির ভাবনায় নিমজ্জিত হলেন মুখ্যমন্ত্রী
Image

নির্বাচনী সভায় বিশ্বকবির সৃষ্টির ভাবনায় নিমজ্জিত হলেন মুখ্যমন্ত্রী

হুগলি, ৮ মে, (হি.স.): বুধবার রবীন্দ্র জন্মোৎসবের দিন হুগলির নির্বাচনী সভায় বক্তৃতা দিতে গিয়ে বিশ্বকবির সৃষ্টির ভাবনায় নিমজ্জিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে দিয়ে সভা শুরু করেছিলেন। সেই গানেই সভা শেষ করেন তিনি।

বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথায় কথায় ঘুরে ফিরে এল রবি ঠাকুরের গান-কবিতা। কখনও বললেন, তুমি কি কেবলই ছবি। কখনও বললেন, ‘‘জীর্ণ পুরাতন, যাক ভেসে যাক, … ভাঙো বাঁধ ভেঙে দাও’’, তার পর কথা বদলে নিয়ে বললেন, ‘‘বিজেপিকে ভাঙো আর ভাঙনের নয়, জীবনের জয়গান গাও।’’

মুখ্যমন্ত্রী জানান, প্রচার সভার পর তিনি রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় ফিরবেন। বললেন, ‘‘একমাস আট দিন পরে আজ বাড়ি ফিরব।’’

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top