News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুতের লাইন সারাই করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু এক ব্যক্তির
Image

বিদ্যুতের লাইন সারাই করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ৮ মে: বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে আবারও এক ব্যক্তি প্রাণ হারালো। এই দুর্ঘটনাটি ঘটে কাঞ্চনপুরের নাইসিংপাড়া এলাকায়। বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে চার দিন যাবত গ্রামে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় বিদ্যুৎ খুঁটিতে উঠে বিদ্যুৎ পরিষেবা চালু করতে গিয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। বিদ্যুৎ খুঁটিতে উঠে কাজ করতে গিয়ে বাবুজয় পাড়ার  মিলন কুমার রিয়াং  বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। এই দুর্ঘটনাটি এলাকাবাসীর নজরে পড়তেই আনন্দবাজার থানায় খবর দেন। ঘটনা স্থলে আনন্দবাজার থানার পুলিশ ছুটে আসে।

বিদ্যুৎ দপ্তরকে খবর দিলে  বিদ্যুৎ নিগমের কর্মীরা এসে বিদ্যুতের লাইন কেটে  খুঁটিতে উঠে ওই ব্যক্তিকে উদ্ধার করে। সঙ্গে সঙ্গে দশদা প্রাথমিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তিকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।  ওই ব্যক্তি পেশায় রাজমিস্ত্রির কাজ করেন বলে জানা গেছে। ঘটনাকালীন সময় উনার স্ত্রী জুমে কাজ করছিল বলে জানা গিয়েছে । উনার একটি বাচ্চা নিয়ে মিলন কুমার বিয়াং এর স্ত্রী এখন নিরুপায়। এই ঘটনায় এলাকার প্রচুর লোকজনেরা এসে মিলন কুমার রিয়াংকে বাঁচানোর আপ্রান চেষ্টা করেও মিলন কুমার রিয়াং এর জীবন বাঁচাতে পারেননি গ্রামবাসীরা।।

Releated Posts

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ওয়ার্ক অর্ডার বদলে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ, প্রতিবাদে বিধায়ক-সহ এলাকাবাসী বামুটিয়ায়

আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top