ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিলেকশন ট্রায়ালের ব্যবস্থা করা হয়েছে। আগামী জুন-জুলাই মাসে তিনটি ন্যাশনাল মিট অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে। জাতীয় জুনিয়র এবং সাব-জুনিয়র পুরুষ এবং মহিলাদের চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ১৬ থেকে ২১ জুন, পাঞ্জাবের পাতিয়ালায়। ন্যাশনাল জুনিয়র এবং সাব জুনিয়র পুরুষ এবং মহিলা বিভাগে ক্লাসিক চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ৬ থেকে ৯ জুন রাজস্থানের গঙ্গানগরে। উভয় ক্ষেত্রে সাব-জুনিয়র বিভাগে বয়স ১২ থেকে ১৮ বছর অর্থাৎ জন্ম সাল হতে হবে ২০০৬ থেকে ২০১২ এর মধ্যে। জুনিয়র বিভাগের বয়স ১৯ থেকে ২৩ বছর অর্থাৎ জন্ম সাল হতে হবে ২০০১ থেকে ২০০৫ এর মধ্যে। ন্যাশনাল মাস্টার্স ইকুইপড এন্ড ক্লাসিক পুরুষ এবং মহিলাদের চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৬ জুলাই মধ্যপ্রদেশের ইন্দোরে। এক্ষেত্রে বয়স মাস্টার – ওয়ান ৪০ থেকে ৪৯ বছর অর্থাৎ জন্ম সাল হতে হবে ১৯৭৫ থেকে ১৯৮৪ এর মধ্যে। মাস্টার – টু ৫০ থেকে ৫৯ বছর অর্থাৎ জন্ম সাল হতে হবে ১৯৬৫ থেকে ১৯৭৪ এর মধ্যে। মাস্টার – থ্রি ৬০ থেকে ৬৯ বছর অর্থাৎ জন্ম সাল হতে হবে ১৯৫৫ থেকে ১৯৬৪ এর মধ্যে। মাস্টার – ফোর; জন্ম সাল হতে হবে ১৯৫৪ অথবা তারও আগে। এ উপলক্ষে সিলেকশন ট্রায়াল আগামী ১২ মে, রবিবার সকাল দশটায় এনএসআরসিসি-তে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণেচ্ছু উপযুক্ত খেলোয়ারদের ত্রিপুরা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি রিংকু দাসের সঙ্গে ৮৭৮৭৩১১৫০১ নম্বরে যোগাযোগ করতে বলা হচ্ছে।

জাতীয় পাওয়ার লিফটিং : রাজ্য দল গঠনের জন্য সিলেকশন ট্রায়াল ১২মে
Tags:
Releated Posts
গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া
গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…


















