News Flash

Image

ভুটান সীমান্তে ব্রাউন সুগারসহ আটক তিন

আলিপুরদুয়ার, ৮ মে (হি.স.) : আলিপুরদুয়ারের ভুটান সীমান্তে ব্রাউন সুগার সহ তিনজনকে আটক করেছে জয়গাঁও থানা পুলিশ। ধৃতদের নাম মজিবুল ইসলাম, মাহাবুল হোসেন ও মমতা বেগম। মঙ্গলবার রাতে গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জয়গাঁও থানার পুলিশ জয়গাঁর গুয়াবাড়ি এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ২.৭০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধার করা হয়েছে ৭৩ হাজার টাকা ও ১২টি মোবাইল ফোন। এর পরে জয়গাঁও থানা এনডিপিএস আইনে মামলা দায়ের করে এবং বাড়িতে উপস্থিত এক মহিলা সহ তিনজনকে গ্রেফতার করে। জয়গাঁও থানার পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top