News Flash

  • Home
  • দিনের খবর
  • জাতীয় সড়কে লরি, টোটো ও পিক আপ ভ্যানে ভয়াবহ আগুন
Image

জাতীয় সড়কে লরি, টোটো ও পিক আপ ভ্যানে ভয়াবহ আগুন

নদিয়া, ৮ মে, (হি.স.): বুধবার শান্তিপুর থানা এলাকার বাবলা ১২ নম্বর জাতীয় সড়কের উপর ভয়াবহ এক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় আস্ত একটি লরি। ভস্মীভূত হয় একটি পিক-আপ ভ্যান এবং একটি টোটোও। ঘটনায় গুরুতর আহত হন ১ জন।

টোটোর ব্যাটারির বিস্ফোরণের কারণেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল বেলায় হটাৎ করেই টোটোর ব্যাটারিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে পাশে দাঁড়িয়ে থাকা লরিটিতে আগুন লেগে যায়। আর সেই সময় পাশ দিয়ে যাচ্ছিল একটি পিক-আপ ভ্যান। আগুন লেগে যায় সেটিতে। রাস্তার উপরেই দাউ দাউ করে জ্বলতে থাকে পরপর তিনটি গাড়ি।

ঘটনায় গুরুতর আহত হন টোটো চালক। আগুনে পুড়ে যায় তাঁর শরীরের বেশ খানিকটা অংশ। এলাকাবাসীদের তৎপরতায় তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top