News Flash

  • Home
  • দিনের খবর
  • গণতন্ত্রের উৎসবে সামিল ইয়েদুরাপ্পা, বললেন কর্ণাটকের ২৫ টি আসনেই জিতবে বিজেপি
Image

গণতন্ত্রের উৎসবে সামিল ইয়েদুরাপ্পা, বললেন কর্ণাটকের ২৫ টি আসনেই জিতবে বিজেপি

শিবমোগা, ৭ মে (হি.স.): নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা। মঙ্গলবার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছু পরে, শিবমোগার একটি ভোটদান কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন ইয়েদুরাপ্পা। ভোট দিয়েছেন তাঁর ছেলে রাঘবেন্দ্রও।

এদিন ভোট দেওয়ার প্রাক্কালে ইয়েদুরাপ্পা বলেছেন, “আমরা ন্যূনতম ২৫টি লোকসভা আসন জিততে চলেছি। বাতাবরণ খুবই ভালো… রাঘবেন্দ্র ২.৫ লক্ষের বেশি ভোটের ব্যবধানে জয়ী হবেন। এই ব্যাপারে কোনও সন্দেহ নেই।” ইয়েদুরাপ্পার ছেলে এবং বর্তমান সাংসদ রাঘবেন্দ্র শিবমোগা আসন থেকে দলের প্রার্থী। এই আসন্ন কংগ্রেস প্রার্থী করেছে গীতা শিবরাজকুমার এবং বিজেপির কে.এস. ঈশ্বরাপ্পা নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাঘবেন্দ্র এদিন বলেছেন, “দেশের স্বার্থে মোদীজিকে আবারও প্রধানমন্ত্রী হওয়া উচিত। ভোটারদের মধ্যেও সেই উৎসাহ। আমি আত্মবিশ্বাসী যে কর্ণাটকে কংগ্রেস সরকার থাকা সত্ত্বেও মানুষ বিজেপিকে সমর্থন করবে।

Releated Posts

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ঝাড়খণ্ডে মাঠে মৃত হাতি, দুই দাঁত উধাও, শিকারিদের যোগের সন্দেহ

চাইবাসা, ২ অক্টোবর (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর থানার অন্তর্গত দীপাসাই টোলায় শুক্রবার সকালে একটি কৃষিজমি থেকে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কংগ্রেসের ভোট চুরির অভিযোগ যেন অসুরের মুখ থেকে ভগবদ্গীতা : কুমারস্বামী

বেঙ্গালুরু, ২ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেসের প্রতিবাদকে দ্বিচারিতা বলে আক্রমণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, স্মরণ ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top