News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিভিন্ন দাবিকে সামনে রেখে রাম ঠাকুর কলেজে বিক্ষোভ প্রদর্শন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ
Image

বিভিন্ন দাবিকে সামনে রেখে রাম ঠাকুর কলেজে বিক্ষোভ প্রদর্শন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে: একাধিক দাবিতে রাজধানীর রাম ঠাকুর কলেজে বিক্ষোভ প্রদর্শন করলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সমর্থিত ছাত্রছাত্রীরা। পানীয় জল, শৌচালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কলেজের পরিচয় পত্র প্রদান করা সহ একাধিক দাবিতে এদিন সরব হয়েছেন ছাত্র-ছাত্রীরা।

সোমবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে রাম ঠাকুর কলেজের ছাত্র-ছাত্রীরা কলেজের সম্মুখে রাস্তায় বসে বৃক্ষ প্রদর্শন করতে থাকেন। তারা আরো জানান কলেজে ভর্তি হওয়ার সময় তারা পরিচয় পত্র এবং বিভিন্ন আনুষাঙ্গিক বিষয়ে অর্থ প্রদান করেছেন কলেজ কর্তৃপক্ষকে।

কিন্তু তারপরেও তাদের সেই পরিচয় পত্র প্রদান করা হয়নি। বর্তমানে পুনরায় তাদের কাছ থেকে কলেজের পরিচয় পত্র প্রদান এবং কলেজের উন্নয়নের নামে অর্থ চাওয়া হচ্ছে। কিন্তু আদতে কলেজের পরিষেবা তলানিতে গিয়ে ঠেকেছে। পানীয় জল থেকে শুরু করে শৌচালয় সব ক্ষেত্রেই একেবারে বেহাল দশা কলেজের। কিন্তু বারবার ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এই সংক্রান্ত কারণে টাকা নেওয়া হলেও কোন মান উন্নয়ন হচ্ছে না কলেজের। ফলে এদিন বিক্ষোভ প্রদর্শন করেন তারা।  অবিলম্বে এই সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীরা।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top